শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্বের সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান আইজিপির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৬ জুলাই ২০১৮, ১৮:৩৪আপডেট : ২৬ জুলাই ২০১৮, ১৮:৩৯

পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে বক্তব্য রাখছেন আইজিপি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী শান্তিরক্ষা মিশনে পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালনের জন্য পুলিশ সদস্যদের প্রতি আহ্বান জানিয়েছেন পুলিশের আইজি ড. মোহাম্মদ জাবেদ পাটোয়ারী। বৃহস্পতিবার (২৬ জুলাই) সকালে পুলিশ সদর দফতরের সম্মেলন কক্ষে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে হাইতিগামী পুলিশ সদস্যদের উদ্দেশে প্রি-ডেপ্লয়মেন্ট ব্রিফিংয়ের সময় তিনি এই আহ্বান জানান।
আইজিপি বলেন, ‘জাতিসংঘ শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশের গৌরবোজ্জ্বল ভূমিকা রয়েছে। বৈশ্বিক পরিমণ্ডলে বাংলাদেশের মর্যাদা ও গৌরব অক্ষুণ্ন রাখার জন্য পুলিশ সদস্যদের দায়িত্ব পালনে অত্যন্ত নিষ্ঠাবান থাকতে হবে। দেশের ভাবমূর্তি উজ্জ্বল করার প্রয়াস অব্যাহত রাখতে হবে। কোনও অবস্থাতেই দেশের মর্যাদা হানিকর কাজ করা যাবে না।’
শান্তিরক্ষা মিশনে দায়িত্ব পালনকালে শৃঙ্খলাবোধ ও নৈতিকতাকে সর্বাধিক গুরুত্ব দিতে হবে উল্লেখ করে আইজিপি বলেন, ‘কোনোভাবেই শৃঙ্খলা ভঙ্গ করা যাবে না। জাতিসংঘের ম্যান্ডেট অনুযায়ী মিশন এলাকার জনগণের সামাজিক মূল্যবোধ, জীবনাচার ও সংস্কৃতিকে গুরুত্ব দিতে হবে। তাদের প্রতি সম্মান জানাতে হবে। পারস্পরিক সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও সহমর্মিতা বজায় রেখে দায়িত্ব পালন করতে হবে।’
অনুষ্ঠানে অতিরিক্ত আইজিপি (এইচআরএম) মো. মহসিন হোসেন, ডিআইজি ব্যারিস্টার মো. হারুন অর রশিদ ও সংশ্লিষ্ট কর্মকর্তারা বক্তব্য রাখেন।
বাংলাদেশ পুলিশের ১৪০ জন সদস্য জাতিসংঘ শান্তিরক্ষা মিশন বিএএনএফপিইউ-৩ (রোটেশন-৭) এ হাইতিতে যোগ দেবেন। এ কন্টিনজেন্টের কমান্ডারের দায়িত্বে থাকবেন টাঙ্গাইলের পুলিশ ট্রেনিং সেন্টারের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবদুল মাবুদ।
উল্লেখ্য, ১৯৮৯ সালে নামিবিয়া মিশনের মধ্য দিয়ে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে বাংলাদেশ পুলিশের পদযাত্রা শুরু হয়। বাংলাদেশ পুলিশ গত প্রায় ৩০ বছর ধরে বিশ্বের যুদ্ধবিধ্বস্ত ও সংঘাতপূর্ণ বিভিন্ন দেশে শান্তি প্রতিষ্ঠায় সুনাম ও পেশাদারিত্বের সঙ্গে কাজ করছে। পুলিশের ১৮ হাজার ১০২ জন সদস্য এরইমধ্যে শান্তিরক্ষা মিশন শেষ করেছেন। মিশনের দায়িত্ব পালনকালে এ পর্যন্ত ২০ জন পুলিশ সদস্য মারা গেছেন।

/জেইউ/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের