দুর্নীতির মামলায় সময় বৃদ্ধির আবেদনের শুনানি সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৯ জুলাই ২০১৮, ১২:২৩আপডেট : ২৯ জুলাই ২০১৮, ১২:৩৪

খালেদা জিয়া, ফাইল ছবি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাদণ্ডপ্রাপ্ত খালেদা জিয়ার আপিল শুনানিতে সময় বৃদ্ধির আবেদনের শুনানির জন্য আগামীকাল সোমবার (৩০ জুলাই) দিন ধার্য করেছেন আপিল বিভাগ।

খালেদা জিয়ার পক্ষে করা এক আবেদনের শুনানি নিয়ে রবিবার (২৯ জুলাই) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। সঙ্গে ছিলেন ব্যারিস্টার মওদুদ আহমদ, সিনিয়র অ্যাডভোকেট খন্দকার মাহবুব হোসেন, জয়নুল আবেদীন, ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকন, এ কে এম এহসানুর রহমান প্রমুখ।

এ সময় খালেদা জিয়ার রিভিউ আবেদনটি শুনানির জন্য মেনশন করেন তার আইনজীবীরা। আদালতে আইনজীবী এ জে মোহাম্মাদ আলী বলেন, ‘আমাদের আপিল শুনানি (জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় খালাস চেয়ে) নির্ধারিত সময়ের মধ্যে শেষ হচ্ছে না। এজন্য আমাদের করা রিভিউ আবেদনের ওপর আদেশ দিন।’

তখন আদালত বলেন, ‘রিভিউ আবেদনটি শুনানির জন্য আগামীকাল সোমবার (৩০ জুলাই) আদালতের কার্যতালিকায় থাকবে।’ 

এর আগে গত ৯ জুলাই জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতি মামলায় কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার আপিল আগামী ৩১ জুলাইয়ের মধ্যে নিষ্পত্তি করা সংক্রান্ত আপিল বিভাগের আদেশের বিরুদ্ধে রিভিউ আবেদনের শুনানি শেষ হয়। এরপর প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন আপিল বেঞ্চ এ বিষয়ে রায়ের জন্য গত ১২ জুলাই রায়ের দিন নির্ধারণ করেছিলেন। কিন্তু রায় ঘোষণা না করে আদালত মামলাটি মুলতবি (স্ট্যান্ড ওভার) রাখেন। এর ফলে খালেদা জিয়ার আপিল নিষ্পত্তিতে সময় বৃদ্ধির পথ খোলা রাখেন আপিল বিভাগ। যার পরিপ্রেক্ষিতে ২৬ জুলাই চেম্বার আদালতে জানালে রিভিউ আবেদনটি শুনানির জন্য রবিবার (২৯ জুলাই) দিন ধার্য করে দেন চেম্বার বিচারপতি। কিন্তু আপিল আদালত এ বিষয়ে সোমবার (৩০ জুলাই) শুনানির দিন নির্ধারণ করেন।’

প্রসঙ্গত, গত ৮ ফেব্রুয়ারি জিয়া অরফানেজ ট্রাস্ট দুর্নীতির মামলায় পাঁচ বছরের কারাদণ্ড দেওয়ার পর থেকে পুরনো কারাগারেই আছেন বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া। এ মামলায় খালাস চেয়ে তার আপিল আবেদনের ওপর হাইকোর্টে শুনানি চলমান রয়েছে।

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের