অর্থ আত্মসাতের মামলায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেনসহ তিন জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেছেন আদালত। সোমবার (৩০ জুলাই) দুপুরে ঢাকার বিশেষ জজ আদালত-১-এর বিচারক মো. আতাউর রহমান আসামিদের অব্যাহতির আবেদন নাকচ করে ১৯ আগস্ট বিচার শুরুর আদেশ দেন।
অভিযুক্ত অন্য দুই আসামি হলেন, মোশাররফ হোসেনের ছেলে খন্দকার মাহবুব হোসেন ও স্বাস্থ্য অধিদফতরের সাবেক লাইন ডাইরেক্টর ডা . মাহবুবুর রহমান।
মামলার অভিযোগে বলা হয়েছে, পরস্পর যোগসাজসে আসামিরা ক্ষমতার অপব্যবহার করে স্বাস্থ্য মন্ত্রণালয়ের অধীন ও বিশ্বব্যাংকের প্রকল্পভুক্ত বিদেশে গমণেচ্ছু কর্মকর্তা/কর্মচারীদের বিমানের টিকিট সরবরাহের বিষয়ে প্রতারণা, জালিয়াতি ও অস্বচ্ছ প্রক্রিয়ায় সাজানো টেন্ডারের মাধ্যমে সরকারের ৪৮ লাখ ৫১ হাজার ৮০ টাকা ক্ষতি করে নিজেরা লাভবান হন।
ওই ঘটনায় দুদকের উপ-পরিচালক লুৎফর রহমান ২০০৮ সালের ১ সেপ্টেম্বর মামলাটি দায়ের করেন।







