দুর্নীতির মামলায় খালেদা জিয়ার জামিন বাড়লো

বাংলা ট্রিবিউন রিপোর্ট
৩১ জুলাই ২০১৮, ১২:৫৭আপডেট : ৩১ জুলাই ২০১৮, ১৩:১০

খালেদা জিয়া, ফাইল ছবি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতির মামলায় আগামী ৭ আগস্ট পর্যন্ত জামিনের মেয়াদ বাড়িয়েছেন আদালত।

মঙ্গলবার (৩১ জুলাই) মামলাটির যুক্তিতর্ক শুনানির জন্য দিন ধার্য ছিল। তবে খালেদা জিয়া অসুস্থ থাকায় তাকে আদালতে হাজির করেনি কারাকর্তৃপক্ষ। এদিন খালেদার জামিনের মেয়াদ বাড়ানোর আবেদন করেন তার আইনজীবী সানাউল্লাহ মিয়া। শুনানি শেষে বিচারক ৭ আগস্ট জামিন বহাল থাকবে বলে জানান।

খালেদা জিয়ার আইনজীবী সানাউলাহ মিয়া বাংলা ট্রিবিউনকে এসব তথ্য জানান।

ঢাকার বকশী বাজার আলিয়া মাদ্রাসা মাঠে স্থাপিত বিশেষ জজ ৫ এর বিচারক ড. আখতারুজ্জামান আদালতে মামলাটি বিচারকাজ চলছে।

২০১১ সালের ৮ আগস্ট খালেদা জিয়াসহ ৪ জনের বিরুদ্ধে ৩ কোটি ১৫ লাখ ৪৩ হাজার টাকা আত্মসাতের অভিযোগে জিয়া চ্যারিটেবল ট্রাস্ট মামলাটি দায়ের করে দুদক। এ মামলায় ২০১২ সালের ১৬ জানুয়ারি আদালতে অভিযোগপত্র দাখিল করে দুদক।

মামলাটিতে খালেদা জিয়াসহ অপর আসামিদের বিরুদ্ধে ২০১৪ সালের ১৯ মার্চ তৎকালীন বিচারক বাসুদেব রায় অভিযোগ গঠন করেন। মামলার অপর তিন আসামি হলেন, খালেদা জিয়ার তৎকালীন রাজনৈতিক সচিব হারিছ চৌধুরী, হারিছ চৌধুরীর তৎকালীন একান্ত সচিব জিয়াউল ইসলাম মুন্না এবং ঢাকা সিটি করপোরেশনের সাবেক মেয়র সাদেক হোসেন খোকার একান্ত সচিব মনিরুল ইসলাম খান। হারিছ চৌধুরী মামলার শুরু থেকেই পলাতক।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
দুর্নীতি ঠেকাতে প্রতিটি মন্ত্রণালয়ে ‘পরিবীক্ষণ সেল’ গঠনের দাবি
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
আকাশে রেডিওতেই হলো বাবা-মেয়ের মধুর সাক্ষাৎ
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
দিল্লিতে ৬ তলা ভবন ধসে নিহত ২, আটকে পড়া শিক্ষার্থীদের উদ্ধারে অভিযান
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
রাজধানীতে বাবার মারধরে দুই মাসের শিশুর মৃত্যুর অভিযোগ
সর্বাধিক পঠিত
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
সিডনিতে শাবনূরের বাসায় অতিথি তাসকিন, জমলো বারবিকিউ আড্ডা
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
আমার দুঃখ হয় শহীদ জিয়াউর রহমানের সন্তানের জন্য: মামুনুল হক
কমলো স্বর্ণের দাম, ভরি কত
কমলো স্বর্ণের দাম, ভরি কত
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
লংমার্চের গাড়িবহরকে লালকার্ড দেখালেন তিনি
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’
থাইল্যান্ডে মিললো রহস্যময় ‘শয়তান ফুল’