শাহবাগ ও সায়েন্স ল্যাবরেটরি এলাকায় যান চলাচল স্বাভাবিক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৮, ১৬:২৫আপডেট : ০৫ আগস্ট ২০১৮, ১৬:২৮

যান চলাচল স্বাভাবিক রাজধানীর শাহবাগ, সায়েন্স ল্যাবরেটরি ও সিটি কলেজ এলাকায়  যান চলাচল স্বাভাবিক হয়েছে। সেখান থেকে ছাত্রলীগের নেতাকর্মী ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা সরে গেছে। তবে জিগাতলা এলাকায় যান চলাচল স্বাভাবিক হয়নি। সেখানে এখনও ছাত্রলীগ ও যুবলীগের নেতাকর্মীরা অবস্থান করছেন বলে প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন।

ট্রাফিক দক্ষিণ বিভাগের ধানমন্ডি জোনের সহকারী কমিশনার আকরাম হাসান বলেন, ‘আধ ঘণ্টা  ধরে যান চলাচল করছে। তবে  কতক্ষণ স্বাভাবিক থাকবে সেটা বলা যাচ্ছে না। ছেলেরা বার বার রাস্তায় নেমে যায়।’

রবিবার (৫ আগস্ট) দুপুরে নিরাপদ সড়কের দাবিতে শিক্ষার্থীদের অষ্টম দিনের আন্দোলনে রাজধানীর সায়েন্স ল্যাবরেটরি, সিটি কলেজ থেকে জিগাতলা এলাকায় শিক্ষার্থীদের আন্দোলনে হামলার  অভিযোগ ওঠে। এসময় একদল সন্ত্রাসীর হামলায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অন্তত চার শিক্ষার্থী গুরুতর আহত হন। এছাড়াও সন্ত্রাসীদের লাঠিসোঁটার আঘাতে আরও শতাধিক শিক্ষার্থী আহত হয়েছেন বলে দাবি করেছে আন্দোলনরতরা। শিক্ষার্থীদের অভিযোগ, হামলাকারীরা ছাত্রলীগ-যুবলীগের নেতা-কর্মী। এদিকে, এ ঘটনার তথ্য সংগ্রহের সময় দুর্বৃত্তদের হাতে বেশ কয়েকজন সাংবাদিকও মারধরের শিকার হন।

/আরজে/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম