ড. অহিদুজ্জামানকে নোবিপ্রবি’র ভিসি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ আগস্ট ২০১৮, ১৬:২৮আপডেট : ০৮ আগস্ট ২০১৮, ১৬:৩২

ড. অহিদুজ্জামানকে নোবিপ্রবি’র ভিসি নিয়োগের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য (ভিসি) পদে অধ্যাপক ড. এম অহিদুজ্জামানের নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের করা রিট খারিজ করে দিয়েছেন হাইকোর্ট। এ সংক্রান্ত রিটের চূড়ান্ত শুনানি নিয়ে বুধবার (৮ আগস্ট) বিচারপতি মো. আশফাকুল ইসলাম ও বিচারপতি মোহাম্মদ আলীর সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে রিট আবেদনের পক্ষে শুনানি করে ড. শাহদীন মালিক। অন্যদিকে অধ্যাপক অহিদুজ্জামানের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার আহসানুল করিম ও শেখ আলী আহমেদ খোকন।

এর আগে ২০১৫ সালের ২ জুন নোবিপ্রবি’র ভিসি হিসেবে নিয়োগ পান ড. এম অহিদুজ্জামান। এরপর ২০১৭ সালে তার নিয়োগের বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করেন ওই বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক ড. আনোয়ারুল বাশার।

রিটের প্রাথমিক শুনানি শেষে ২০১৭ সালের ৬ জুন হাইকোর্ট রুল জারি করেন। রুলে তার নিয়োগ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চান আদালত। পরে ওই রুলের চূড়ান্ত শুনানি শেষে রিট খারিজ করে দেন হাইকোর্ট। এর ফলে ভিসির পদে বহাল থাকতে অধ্যাপক অহিদুজ্জামানের সামনে আর কোনও আইনি বাধা থাকলো না বলে জানিয়েছেন তার আইনজীবী শেখ আলী আহমেদ খোকন।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
বাবা-মেয়েসহ ইজিবাইকের ৩ যাত্রী নিহত
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
‘বিদ্যুতের মূল্যবৃদ্ধির সিদ্ধান্ত জনদুর্ভোগকে আরও তীব্র করবে’
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
নজরুলের ‘কাণ্ডারী হুঁশিয়ার’ গানের শতবর্ষ পালনের আহ্বান ১৪ সাংস্কৃতিক সংগঠনের
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
মদ্যপ স্বামীকে পিটিয়ে হত্যার পর থানায় গিয়ে স্ত্রীর আত্মসমর্পণ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ