মানবতাবিরোধী অপরাধ: ইসহাক সিকদারসহ পাঁচজনের মৃত্যুদণ্ড

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৩ আগস্ট ২০১৮, ১১:৫৯আপডেট : ১৩ আগস্ট ২০১৮, ১২:৪১

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী অপরাধের অভিযোগে পটুয়াখালীর ইসহাক সিকদারসহ পাঁচজনের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের রায় ঘোষণা করা হয়েছে। সোমবার (১৩ আগস্ট) আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনাল এই রায় ঘোষণা করেন।

ইসহাক সিকদার ছাড়াও মৃত্যুদণ্ডপ্রাপ্ত অন্য চার আসামি হলো, আব্দুল গণি হাওলাদার, আব্দুল আওয়াল ওরফে মৌলভী আওয়াল, আব্দুস সাত্তার প্যাদা ও সুলাইমান মৃধা।

আসামিদের বিরুদ্ধে আনা অভিযোগ প্রমাণিত হওয়ায় ট্রাইব্যুনালের চেয়ারম্যান বিচারপতি শাহিনুর ইসলামের নেতৃত্বাধীন তিন সদস্যের ট্রাইব্যুনাল ১৫৯ পৃষ্ঠার রায় ঘোষণা করেন।

ট্রাইব্যুনালে রাষ্ট্রপক্ষে ছিলেন চিফ প্রসিকিউটর গোলাম আরিফ টিপু, প্রসিকিউটর জেয়াদ আল মালুম, মোখলেছুর রহমান বাদাল, সাবিনা ইয়াসমিন, রেজিয়া সুলতানা প্রমুখ। অন্যদিকে আসামিদের পক্ষে ছিলেন আইনজীবী আব্দুস সাত্তার পালোয়ান।

প্রসঙ্গত, ২০১৫ সালের ২৩ সেপ্টেম্বর ট্রাইব্যুনাল এই পাঁচ রাজাকারের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করেন। গ্রেফতারি পরোয়ানা জারির পর পাঁচ আসামিকে গ্রেফতার করে পুলিশ।

আসামিদের বিরুদ্ধে একাত্তরে সংঘটিত হত্যা, গণহত্যা, ধর্ষণ, অগ্নিসংযোগসহ ছয় ধরনের মানবতাবিরোধী অপরাধের অভিযোগ রয়েছে। এছাড়া তাদের বিরুদ্ধে একাত্তরে হত্যা ও ১৭ জনকে ধর্ষণের অভিযোগ আনা হয়। তাদের হাতে নির্যাতনের শিকার এখনও আট বীরাঙ্গনা জীবিত আছেন।

২০১৬ সালের ১৩ অক্টোবর এই পাঁচজনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ দাখিল করে প্রসিকিউশন।

গত বছরের ৮ মার্চ এ মামলার অভিযোগ গঠনের মাধ্যমে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল।

পরে মামলায় উভয়পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষে গত ৩০ মে মামলাটি যেকোনও দিন রায় দেওয়া হবে মর্মে অপেক্ষমাণ (বিএভি) রাখেন ট্রাইব্যুনাল। এরপর গত ১২ আগস্ট রায় ঘোষণার জন্য সোমবার (১৩ আগস্ট) দিন নির্ধারণ করেছিলেন ট্রাইব্যুনাল।

/বিআই/এনআই/ এপিএইচ/চেক/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের