বিআরবি ও স্পাইনাল অর্থোপেডিক হাসপাতালকে ১২ লাখ টাকা জরিমানা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৬ আগস্ট ২০১৮, ১৮:৫৬আপডেট : ১৬ আগস্ট ২০১৮, ১৮:৫৯

র‌্যাবের ভ্রাম্যমাণ আদালতের অভিযান রাজধানী পান্থপথে অবস্থিত বিআরবি হাসপাতাল (সাবেক গ্যাস্ট্রো লিভার হাসপাতাল) ও স্পাইনাল অর্থোপেডিক হাসপাতাল কর্তৃপক্ষকে ১২ লাখ টাকা জরিমানা করেছে র‌্যাবের ভ্রাম্যমাণ আদালত। বাইরে থেকে বিভিন্ন পরীক্ষা করিয়ে নিজেদের প্যাডে সরবরাহ, অনুমোদনবিহীন ফার্মাসি পরিচালনা ও অপারেশন থিয়াটারে মেয়াদোত্তীর্ণ সরঞ্জাম রাখার দায়ে প্রতিষ্ঠানগুলোকে এ জরিমানা করা হয়েছে। বৃহস্পতিবার বিকেলে র‌্যাব-২ ও ঔষধ প্রশাসনের সহায়তায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট সারওয়ার আলম।

এই প্রসঙ্গে সারওয়ার আলম বলেন, ‘বাইরে থেকে রিপোর্ট করিয়ে নিজেদের প্যাডে দেওয়া, ব্ল্যাড কালচারে সমস্যা ও অনুমোদবিহীন ফার্মেসি পরিচালনার অভিযোগে বিআরবি হাসপাতালকে দুই লাখ টাকা জরিমানা করা হয়েছে।’

স্পাইনাল অর্থোপেডিক হাসপাতালকে ১০ লাখ টাকা জরিমানা করা প্রসঙ্গে  নির্বাহী ম্যাজিস্ট্রেট বলেন, ‘ওখানের অপারেশন থিয়েটারে অনেক মেয়াদোত্তীর্ণ পণ্য পাওয়া গেছে। যেটা মারাত্মক অপরাধ। সেজন্য তাদের দশ লাখ টাকা জরিমানা করা হয়েছে।’ শমরিতা হাসপাতালেও অভিযান চালানো হচ্ছে বলে জানান তিনি।

/আরজে/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের