অর্থের উৎস নিয়ে খালেদা জিয়ার আপিল আবেদনের শুনানি সোমবার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৮ অক্টোবর ২০১৮, ১০:৪৭আপডেট : ২৮ অক্টোবর ২০১৮, ১০:৫৯

বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অর্থের উৎস সংক্রান্ত বিষয়ে নতুন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণ ও প্রতিবেদনের শুনানি চেয়ে করা আপিল আবেদনের শুনানি আগামীকাল সোমবার (২৯ অক্টোবর) পর্যন্ত মুলতবি রেখেছেন আপিল বিভাগ। 

রবিবার (২৮ অক্টোবর) প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বাধীন সাত সদস্যের আপিল বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে খালেদা জিয়ার আবেদনের পক্ষে শুনানি করেন, জ্যেষ্ঠ আইনজীবী এ জে মোহাম্মদ আলী। আর রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। এর আগে গত ২২ অক্টোবর হাইকোর্টে জিয়া অরফানেজ ট্রাস্ট মামলায় অর্থের উৎসের বিষয়ে একটি প্রতিবেদন আদালতে জমা দেন এবং এর সঙ্গে নতুন সাক্ষীদের সাক্ষ্যগ্রহণের অনুমতি চেয়ে একটি আবেদন করে তার ওপর আদেশ চান খালেদা জিয়ার আইনজীবীরা। কিন্তু আদালত জানায়, এ মামলায় যুক্তি উপস্থাপন শেষে ওই আবেদনটির ওপর আদেশ দেওয়া হবে। তবে এরপরও প্রতিবেদনটির বিষয়ে আদেশ চান। তখন আদালত আবেদনটি ‘কিপ টু দ্য রেকর্ড (নথিভুক্তি)’ রাখার আদেশ দেন। 

গত ২৩ অক্টোবর জিয়া অরফানেজ ট্রাস্ট মামলার আপিল শুনানির আগে ট্রাস্টের  অর্থের উৎসের বিষয়ে দেওয়া প্রতিবেদনের ওপর আদালতের কাছে আদেশ প্রার্থনা করেন খালেদা জিয়ার আইনজীবী এ জে মোহাম্মদ আলী। কিন্তু আদালত আদেশ না দেওয়ায় এ বিষয়ে আপিল বিভাগে যাওয়ার হবে বলে আদালতকে জানানো হয়। সে কারণে মামলাটির মূল আপিল শুনানি একদিনের জন্য মুলতবি করতে আদালতের কাছে আরজি জানানো হয়। কিন্তু আদালত মামলাটির আপিল শুনানি মুলতবি না করায় খালেদা জিয়ার আইনজীবীরা আদালত বর্জন করে মামলার শুনানি না করেই বেরিয়ে আসেন।  

এদিকে মামলা সংক্রান্ত অর্থের উৎস সম্পর্কে খালেদা জিয়ার পক্ষে দাখিল করা আবেদনের ওপর শুনানি না নিয়ে তা শুধু নথিভুক্ত রাখায় সে আদেশের বিরুদ্ধে আপিল বিভাগের চেম্বার আদালতে যান তার আইনজীবীরা। কিন্তু সে আবেদনটির বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ২৮ অক্টোবর দিন নির্ধারণ করেন চেম্বার আদালত।  

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের