সড়ক ভবনের কর্মচারী ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৩ জানুয়ারি ২০১৯, ২০:২২আপডেট : ০৩ জানুয়ারি ২০১৯, ২০:৩০

সড়ক ভবনের কর্মচারী ও তার স্ত্রীর বিরুদ্ধে সম্পদের তথ্য গোপনের অভিযোগ সম্পদ বিবরণীতে এক কোটি ৯৪ লাখ ৮০ হাজার ১৬৩ টাকার তথ্য গোপন করার অভিযোগে সড়ক ভবনের অফিস সহকারী কামাল আক্তারুজ্জামান ও তার স্ত্রী শাহিনুর বেগমের বিরুদ্ধে রাজধানীর রমনা থানায় পৃথক মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

বৃহস্পতিবার (৩ জানুয়ারি) দুদকের সহকারী পরিচালক ফারুক আহমেদ বাদী হয়ে এ মামলা দু’টি করেন। মানি লন্ডারিং প্রতিরোধ আইন-২০১২ এর ৪ ধারায় দায়ের হওয়া মামলায় কামাল আক্তারুজ্জামানের বিরুদ্ধে ৯৫ লাখ ৬৮ হাজার ৩৩০ টাকা ও তার স্ত্রী শাহিনুর বেগমের বিরুদ্ধে ৯৯ লাখ ১১ হাজার ৮৩৩ টাকার সম্পদের তথ্য গোপনের অভিযোগ আনা হয়েছে।

এছাড়া মামলায় কামাল আক্তারুজ্জামানের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ১ কোটি ১৭ লাখ ৬ হাজার ৪৭৬ টাকার সম্পদ ও শাহিনুর বেগমের বিরুদ্ধে জ্ঞাত আয় বহির্ভূত ৮৫ লাখ ৩৩ হাজার ৪৯৮ টাকার সম্পদ অর্জনেরও অভিযোগ আনা হয়েছে।

/ডিএস/টিটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের