বাণিজ্য মেলায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার

বাংলা টিবিউন রিপোর্ট
৩০ জানুয়ারি ২০১৯, ১৫:১১আপডেট : ৩০ জানুয়ারি ২০১৯, ১৫:১১

বাণিজ্য মেলায় ছিনতাইকারী চক্রের ৬ সদস্য গ্রেফতার রাজধানীর বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীর মূল্যবান দ্রব্যসামগ্রী ছিনতাইয়ের অপরাধে সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের ৬ সদস্যকে গ্রেফতার করেছে র‌্যাব-২। মঙ্গলবার (২৯ জানুয়ারি) সন্ধ্যায় পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ব পাশে ফুটপাতের ওপর থেকে তাদের গ্রেফতার করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ছুরি, চারটি এন্টিকাটার ব্লেড, একটি পেন্সিল কম্পাস, ড্যাগার একটি ও তিনটি মোবাইল ফোন উদ্ধার করা হয়।

র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি মোহাম্মদ সাইফুল মালিক এ তথ্য জানিয়েছেন।

গ্রেফতাররা হলেন- মো. মেহেদী হাসান (২২), মো. ফরিদুল (৩০), আসলাম তালুকদার (২৩), মো. সাহালম শেখ (৩৪), মো. বাবু মিয়া (২৫) ও মো. রুবেল (২০)।

এএসপি মোহাম্মদ সাইফুল মালিক জানান, গোপন সংবাদে পরিকল্পনা মন্ত্রণালয়ের পূর্ব পাশে ফুটপাতের ওপর হাজির হলে ছিনতাইকারীরা দৌঁড়ে পালানোর চেষ্টা করে। এসময় সাহালম শেখ, বাবু মিয়া ও রুবেলকে গ্রেফতার করা সম্ভব হয়। বাকিরা পালিয়ে যায়। তাদের জিজ্ঞাসাবাদে জানা যায়, তাদের আরও একটি ছিনতাইকারী দল চন্দ্রিমা উদ্যানের পূর্ব পাশে বটগাছের নিচে অবস্থান করছে। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে রাত আটটার দিকে মেহেদী, ফরিদুল ও আসলামকে গ্রেফতার করা হয়।

গ্রেফতারদের প্রাথমিক জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে এএসপি মোহাম্মদ সাইফুল মালিক বলেন, তারা একটি সংঘবদ্ধ ছিনতাইকারী চক্রের সক্রীয় সদস্য। তারা মূলত বাড্ডা, আব্দুল্লাপুরসহ বিভিন্ন স্থানে ছিনতাই করে থাকে। তারা বাণিজ্য মেলায় আসা দর্শনার্থীর মূল্যবান সামগ্রী ছিনতাই করার উদ্দেশে বাণিজ্য মেলার আশপাশে অবস্থান নিয়েছে এবং বেশ কয়েকটি ছিনতাই কার্যক্রম সফলভবে পরিচালনা করেছে বলে জানায়।

/আরজে/এআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
বিনামূল্যে হবে ২৮০০ শিশুর হৃদরোগ পরীক্ষা, থাকছেন চীনা বিশেষজ্ঞরা
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
প্রবাসী ছেলের জন্য ওষুধ পাঠাতে গিয়ে আর বাড়ি ফেরা হলো না মায়ের
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
এবার ছাত্রদলের ২ নেতাকে বহিষ্কার করলো প্রশাসন, ক্যাম্পাসে নিষিদ্ধ
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
বিএফটিআই হবে আন্তর্জাতিক বাণিজ্য গবেষণার জাতীয় থিংক ট্যাংক: বাণিজ্যমন্ত্রী
সর্বাধিক পঠিত
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
এমপির ‘দ্বিতীয় বিয়ে’ নানান প্রশ্ন, দ্বিতীয় স্ত্রী ও শ্বশুরের বক্তব্যে অমিল
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
জামায়াত এমপির ভিডিও ভাইরাল, জানা গেলো আসল ঘটনা 
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
স্থানীয় সরকার নির্বাচনে বড় পরিবর্তনের পথে ইসি
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
দলীয় এমপির ভিডিও ভাইরাল ইস্যুতে যা বললো জামায়াত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত
এবার কাশিমপুর মহিলা কারাগারের জেল সুপার বদলি, জেলার বরখাস্ত