জাহালমের ঘটনায় ২০ কর্মদিবসে প্রতিবেদন দেবে দুদকের কমিটি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৬:০১আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০১৯, ১৭:০৪

জাহালম বিনা দোষে জাহালমের তিন বছর কারাভোগের ঘটনায় কারা জড়িত, কেন তারা এ ঘটনা ঘটিয়েছে, নয় জন তদন্ত কর্মকর্তার দায়িত্ব পালনে কোনও গাফিলতি ছিল কিনা, গ্রেফতারের সময় পুলিশের ভূমিকাই-বা কী ছিল, সোনালী ব্যাংকের কর্মকর্তাদের ভূমিকা কী, তারা মিথ্যা সাক্ষ্য দিয়েছে কিনা, সেসব বিষয়ে ২০ কার্যদিবসের মধ্যে প্রতিবেদন জমা দেবে দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্ত কমিটি।

মঙ্গলবার (৫ ফেব্রুয়ারি) সেগুন বাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এমনটাই জানিয়েছেন দুদক কমিশনার আমিনুল ইসলাম। তিনি বলেন, ‘দুদক, পুলিশ বা ব্যাংক কর্মকর্তা যেই দায়ী হোক না কেন, তদন্ত প্রতিবেদনে পুরোচিত্র তুলে আনা হবে।’

সোমবার (৪ ফেব্রুয়ারি) দুদকের পরিচালক আবুল হাসনাত মোহাম্মদ আব্দুল ওয়াদুদকে প্রধান করে তদন্ত কমিটি গঠন করা হয়।

হাইকোর্টের নির্দেশে সোনালী ব্যাংকের অর্থ জালিয়াতির ঘটনায় দায়ের হওয়া ২৬টি মামলা থেকে অব্যাহতি পাওয়ার পর রবিবার (৩ ফেব্রুয়ারি রাত একটায় গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান জাহালম। ‘বিনা অপরাধে তিন বছর ধরে কারাভোগ করেন জাহালম’ শিরোনামে গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ার পর জাহালমের আটকাদেশ কেন অবৈধ ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন হাইকোর্ট। অপরাধ না করে জাহালমের গ্রেফতার হওয়া এবং কারাভোগের বিষয়টি ব্যাখ্যা করতে দুদক চেয়ারম্যানের প্রতিনিধি, মামলার বাদী, স্বরাষ্ট্র সচিবের প্রতিনিধি ও আইন সচিবের প্রতিনিধিকে ৩ ফেব্রুয়ারি আদালতে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়। তাদের বক্তব্য শোনার পর আদালত বলেন, আপনারা অভ্যন্তরীণ ব্যবস্থা নিলে হস্তক্ষেপ করা প্রয়োজন হবে না। সেটি না হলে আদালত ব্যবস্থা নেবে। এ সময় জাহালমকে দুদক বা ব্যাংকের পক্ষ থেকে ক্ষতিপূরণের নির্দেশ দেন আদালত।

প্রসঙ্গত, সোনালী ব্যাংকের ১৮ কোটি ৪৭ লাখ টাকা আত্মসাতের অভিযোগে আবু সালেক নামে এক ব্যক্তির বিরুদ্ধে ৩৩টি মামলা দেয় দুদক। এ ঘটনায় ২০১৪ সালের ১৮ ডিসেম্বর দুদকে হাজির হওয়ার নির্দেশ দিয়ে জাহালমের বাড়ির ঠিকানায় চিঠি পাঠায় দুদক। জাহালম সে সময় নরসিংদীর ঘোড়াশালে বাংলাদেশ জুটমিলে কাজ করতেন। নির্দিষ্ট দিনে দুদকে হাজিরা দিয়ে জাহালম আবার তার কর্মস্থলে চলে যান।

এর দুই বছর পর ২০১৬ সালের ৬ ফেব্রুয়ারি নরসিংদীর ঘোড়াশালের ওই জুট মিল থেকে জাহালমকে গ্রেফতার করে নাগরপুর থানায় আনা হয়। পরদিন তাকে টাঙ্গাইলের আদালতে তোলা হলে জেলখানায় পাঠানোর নির্দেশ দেন বিচারক।

৭ দিন টাঙ্গাইল কারাগারে রাখার পর তাকে কাশিমপুর-২ কারাগারে নেওয়া হয়। এরপর থেকে তিন বছর সেখানে কারাবন্দি ছিলেন জাহালম।

 

/ডিএস/টিটি/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের