সূচির ঘাতক মাইক্রোবাসের চালক হাসপাতাল থেকে পালিয়ে যায়

শেখ জাহাঙ্গীর আলম
০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫০আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০১৯, ০২:৫৫





নিহত সূচি রাজধানীর উত্তরা দিয়াবাড়ি এলাকায় সড়ক দুর্ঘটনায় মাইলস্টোন স্কুলের ৫ম শ্রেণির শিক্ষার্থী ফাইজিয়া তাহমিনা সূচি (১০) নিহতের ঘটনায় মাইক্রোবাসটি জব্দ করা গেলেও চালককে এখনও গ্রেফতার করতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে, মর্মান্তিক এই দুর্ঘটনার পর ঘটনাস্থল থেকে রক্তাক্ত শিশু শিক্ষার্থী সূচিকে ওই গাড়িতে করেই উত্তরা আধুনিক মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে আসা হয়। এরপর হাসপাতালের সামনে মাইক্রোবাসটি ফেলে রেখে চালক পালিয়ে যায়। পরে পুলিশ সেখানে গিয়ে মাইক্রোবাসটি জব্দ করে থানায় নিয়ে আসা হয়। জব্দ ওই মাইক্রোবাসটির ভেতরে গাড়ির কাগজপত্র এবং একটি মোবাইল ফোনও পাওয়া গেছে। ঘাতক চালককে গ্রেফতারের চেষ্টা চলছে।
সূচির পরিবার বলছে, ফাঁকা সড়কেও কেউ নিরাপদ নয়। সূচির এমন অকাল মৃত্যু মেনে নেওয়া যায় নয়। এমন করে সড়কে যাতে আর কারও সন্তানের মৃত্যু না হয়। সড়কে চালকদের বিষয়ে সরকারকে আরও কঠোর ভূমিকায় থাকা উচিত।
গত ৫ ফেব্রুয়ারি (মঙ্গলবার) সকাল পৌনে ৯টায় রাজধানীর উত্তরার (দিয়াবাড়ি) ১৮ নম্বর সেক্টরের ১০ নম্বর ব্রিজে ওঠার ঢালে একটি মাইক্রোবাসের ধাক্কায় ঘটনাস্থলেই নিহত হয় সূচি। এই ঘটনায় নিহত সূচির বাবা সাংবাদিক ফাইজুল ইসলাম বাদী হয়ে তুরাগ থানায় একটি মামলা দায়ের করেন।
গত ৩১ জানুয়ারি উত্তরা ১৮ নম্বর সেক্টরের রাজউক উত্তরা অ্যাপার্টমেন্ট প্রজেক্টের সুরমা ভবনের ২০৫ নম্বর ফ্ল্যাটে পরিবার নিয়ে ওঠেন ফাইজুল ইসলাম। এজন্য তিনি উত্তরায় মাইলস্টোন স্কুলের দিয়াবাড়ি শাখায় মেয়ে সূচিকে ৫ম শ্রেণিতে এবং ছোট ছেলে নাকিব মুনসিব বর্নকে প্রথম শ্রেণিতে ভর্তি করেন। গত মঙ্গলবার সকালে স্কুলে যাওয়ার সময় ফাঁকা সড়কে বেপরোয়া গতির একটি মাইক্রোবাস কেড়ে নেয় ফুটফুটে শিশু সূচির প্রাণ।
মামলার তদন্ত কর্মকর্তা ও তুরাগ থানার উপ-পরিদর্শক (এসআই) বুরজাহান বাংলা ট্রিবিউনকে বলেন, ‘দুর্ঘটনার পরপরই ওই মাইক্রোবাসের চালক পালিয়ে যায়। আমরা ওই চালকের নাম-পরিচয় পেয়েছি, তার বিষয়ে আরও তথ্য সংগ্রহের চেষ্টা চলছে। আশা করছি খুব শিগগিরই পলাতক চালককে গ্রেফতার করা সম্ভব হবে।’

তদন্তসংশ্লিষ্ট একজন কর্মকর্তা বাংলা ট্রিবিউনকে জানান, ওই মাইক্রোবাসের চালকের নাম ফারুক হোসেন। তার গ্রামের বাড়ি গোপালগঞ্জে। দুর্ঘটনার জব্দকৃত গাড়িটি একটি রেন্ট-এ-কার প্রতিষ্ঠানের। উত্তরা দিয়াবাড়ি এলাকায় শ্যুটিংয়ের কাজে এই গাড়িটি ভাড়ায় এসেছিল। এসময় ফাঁকা সড়কে বেপরোয়া গতিতে চালানোর সময় উত্তরা ১৮ নম্বর সেক্টরের ১০ নম্বর ব্রিজে ওঠার ঢালে দুর্ঘটনাটি ঘটায় ফারুক।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, সম্ভাব্য সব জায়গাতেই তারা ফারুকের খোঁজ করছেন। ঘাতক চালক ফারুক যেখানেই থাকুক তাকে গ্রেফতার করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে। ইতিমধ্যে তার লোকেশন শনাক্তের চেষ্টায় কাজ চলছে। খুব শিগগিরিই তাকে গ্রেফতার করা হবে।
সূচির মৃত্যুতে পরিবারের সদস্যদের মাঝে শোক বিরাজ করছে। চোখের সামনে আদরের মেয়ে সূচির মার্মান্তিক এই মৃত্যু মেনে নিতে পারছেন না বাবা ফাইজুল ইসলাম। মেয়ের বই, জামা-কাপড় নিয়ে এখনও বিলাপ করছেন সুচির মা নারগিস ইসলাম।
নিহত সূচির বাবা দৈনিক ইত্তেফাকের সাংবাদিক ফাইজুল ইসলাম বাংলা ট্রিবিউনকে বলেন, ‘সন্তানদের সুন্দর ভবিষ্যতের কথা ভেবেই উত্তরা দিয়াবাড়িতে নিজস্ব ফ্ল্যাটে উঠেছি। সপ্তাহ পার হয়নি। কিন্তু এমন নির্জন সড়কেও মেয়ের প্রাণ কেড়ে নিলো মাইক্রোবাস। আমি ওই ঘাতক চালকের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।’
তুরাগ থানার পরিদর্শক (অপারেশন) মো. দুলাল হোসেন বাংলা ট্রিবিউনকে বলেন, ‘উত্তরায় নতুন গড়ে ওঠা ১৮ নম্বর সেক্টরের এমন ফাঁকা সড়কে এমন একটি মর্মান্তিক দুর্ঘটনা ঘটলো, এটি মনে দাগ কেটে গেলো। ছোট একটি শিশু সকালে স্কুলে যাচ্ছিলো আর বাবার সামনেই তার প্রাণ গেলো। এটা খুবই মর্মান্তিক ঘটনা।’
তিনি বলেন, ‘যেভাবেই হোক আমরা ওই ঘাতক চালককে গ্রেফতারের চেষ্টা করছি। বিভিন্ন জায়গাতে আমাদের অভিযান চলছে। আশা করি দ্রুত সময়ের মধ্যেই মাইক্রোবাস চালককে গ্রেফতার করা যাবে।’

আরও পড়ুন...


‘বাবা আমি পারবো’

/এইচআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের