খালেদা জিয়ার প্যারোলে মুক্তি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয়: খন্দকার মাহবুব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০১৯, ১২:৩৮আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ২১:১৯

খন্দকার মাহবুব হোসেন

কারাবন্দি বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার প্যারোলে মুক্তি পাওয়ার বিষয়টি রাজনৈতিক সিদ্ধান্তের বিষয় বলে মন্তব্য করেছেন তার আইনজীবী খন্দকার মাহবুব হোসেন।

রবিবার (৭ এপ্রিল) কুমিল্লার হত্যা মামলায় খালেদা জিয়ার জামিন বহালের আদেশের পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

খন্দকার মাহবুব বলেন, ‘আমি বারবার বলেছি, প্যারোলের বিষয়টি রাজনৈতিক বিষয়। এখানে ম্যাডাম খালেদা জিয়া প্যারোলে যাবেন কিনা এবং সরকার প্যারোল দেবে কিনা, এটা রাজনৈতিক সিদ্ধান্ত। আমরা আইনজীবী হিসেবে বলতে পারি, চিকিৎসার জন্য প্যারোলে যাওয়া যায়।’

প্যারোলের বিভিন্ন উদাহরণ তুলে ধরে তিনি বলেন, ‘আমাদের দেশে, ভারতে ও পাকিস্তানে প্যারোলে মুক্তি পাওয়ার অনেক নজির আছে। রাজনৈতিক অঙ্গনে প্যারোলে যাওয়া প্রায়ই দেখা যায়। আমরা চাই তাকে আইনগতভাবে মুক্তি দেওয়া।’

জামিন বহালের বিষয়ে তিনি বলেন, ‘সরকারের আবেদন ডিসমিসড করে আদালত জামিন বহাল রেখেছেন। সরকারের বাধার কারণে আইনি প্রক্রিয়ায় জামিন কঠিন হবে। এখনও তার দু’টি মামলা পেন্ডিং আছে। তবে এর মধ্যে আর কোনও মামলা না দিলে ওই দু’টি (জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি) মামলায় জামিন পেলে তিনি জেল থেকে বের হবেন।’

আরেক প্রশ্নের জবাবে খালেদা জিয়ার অন্যতম আইনজীবী জয়নুল আবেদীন বলেন, ‘আমরা প্যারোলের আবেদন করি নাই।’

/বিআই/এসটি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের