স্ত্রীকে হত্যার পর গায়ে আগুন দেওয়ার অভিযোগে স্বামী গ্রেফতার

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ এপ্রিল ২০১৯, ১৬:৩৪আপডেট : ১৭ এপ্রিল ২০১৯, ১৭:৩৫

স্ত্রীকে হত্যার পর গায়ে আগুন দেওয়ার অভিযোগে স্বামী গ্রেফতার

রাজধানীর মুগদাপাড়ায় হাসি বেগম (৩৫) নামে এক নারীকে শ্বাসরোধে হত্যার পর তার গায়ে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেওয়ার অভিযোগ উঠেছে স্বামী কমল হোসেনের বিরুদ্ধে। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে মুগদা থানায় একটি হত্যা মামলা দায়ের করলে পুলিশ কমলকে গ্রেফতার করে। বুধবার (১৭ এপ্রিল) ভোর থেকে সকাল আটটার মধ্যে যেকোনও সময় ঘটনাটি ঘটে বলে ধারণা করছে পুলিশ।
সকালে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। মুগদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রণয় কুমার সাহা বাংলা ট্রিবিউনকে এই তথ্য জানান।
নিহত হাসির গ্রামের বাড়ি দিনাজপুরের পার্বতীপুর। স্বামী কমল হোসেনের সঙ্গে দক্ষিণ মুগদা ব্যাংক কলোনি এলাকায় ভাড়া বাসায় থাকতেন তিনি।
ওসি প্রণয় কুমার সাহা বলেন, ‘গত ৮ মাস আগে ওয়ার্কশপ দোকানের মালিক কমলের সঙ্গে হাসির বিয়ে হয়। তাদের দুজনেরই এটি দ্বিতীয় বিয়ে। বিয়ের পর থেকেই তাদের সম্পর্কের অবনতি হতে থাকে। তাদের মধ্যে কলহ ছিল। বুধবার সকালে ঝগড়ার কোনও এক সময় কমল তার স্ত্রীকে গলাটিপে শ্বাসরোধে হত্যা করে। পরে হত্যাকাণ্ড আলামত মুছে ফেলার জন্য স্ত্রীর মৃতদেহে কেরোসিন দিয়ে আগুন ধরিয়ে দেয়। হত্যার বিষয়টি কমল প্রাথমিকভাবে স্বীকার করেছে।’
আগুনে হাসির শরীরের আনুমানিক ৪৫ শতাংশ পুড়ে যায় বলে জানান তিনি।
এদিকে বিকালে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে ময়নাতদন্তের পর লাশ হস্তান্তর করেছে পুলিশ।

/এআরআর/এআর/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক