অপহরণের ছয়দিন পর এক ব্যক্তিকে আমিনবাজার থেকে উদ্ধার, গ্রেফতার ৫

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ এপ্রিল ২০১৯, ১১:২৫আপডেট : ১৮ এপ্রিল ২০১৯, ১৩:০৪

আটক পাঁচজন (সামনে) রাজধানীর কলাবাগান থেকে অপহরণের ছয়দিন পর মেহেদি হাসান রায়হান নামে এক ব্যক্তিকে সাভারের আমিন বাজার থেকে উদ্ধার করেছে র‌্যাব। এসময় অপহরণকারী চক্রের পাঁচ সদস্যকে গ্রেফতার করা হয়েছে। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকালে র‌্যাবের মুখপাত্র মুফতি মাহমুদ খান এ তথ্য জানিয়েছেন। অপহরণকারীদের একটি প্রাইভেটকারও জব্দ করা হয়েছে বলে জানান তিনি। 

গ্রেফতার ব্যক্তিরা হলো- আজিজুল হাকিম (৪০), লিটন মোল্লা (২৬), কাজল বেগম (২৬), নজরুল ইসলাম বাবু (৪২) ও নুরু মিয়া অরফে নূর ইসলাম ওরফে কাকা অরফে মোল্লা (৬২)।

এদিকে, র‌্যাব-৪ এর অধিনায়ক অতিরিক্ত ডিআইজি চৌধুরী মঞ্জুরুল কবির বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টায় রাজধানীর কাওরান বাজারে র‌্যাবের মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে জানান, রায়হানকে গত ১২ এপ্রিল ১১টার দিকে কলাবাগান থেকে অপহরণ করে আমিনবাজারের নিয়ে আটকে রাখে গ্রেফতার ব্যক্তিরা। কাজল বেগম সম্পর্কের ফাঁদে ফেলে দেখা করার কথা বলে প্রাইভেটকারে উঠায়। চালকের সহযোগীতায় রায়হানকে অপহরণ করা নিয়ে যায়। অপহরণের পর পরিবারের কাছে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করে তারা। না দিলে রায়হানকে মেরে ফেলার হুমকি দেয়। পরবর্তীতে মুক্তিপণ কমিয়ে চার লাখ টাকা দাবি করা হয়। এরইমধ্যে গত ১৫ এপ্রিল এক লাখ টাকা অপহরণকারীদের দেওয়া হয়। মিরপুরের ষাটফিট ভাঙ্গা ব্রিজ এলাকা থেকে টাকাগুলো নেয় অপহরণকারীরা।

এই র‌্যাব কর্মকর্তা আরও জানান, ১৬ এপ্রিল র‌্যাব-৪ এ অভিযোগ করে ভুক্তভোগীর পরিবার। অভিযোগ পাওয়ার পর ১৭ এপ্রিল রাত ১০টা থেকে অভিযান চালিয়ে সাভারের আমিন বাজার এলাকা থেকে রায়হানকে উদ্ধার ও আসামিদের গ্রেফতার করে র‌্যাব। 

/আরজে/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
ড্রোন কিনতে ২০০০ বিলিয়ন রুপি ব্যয়ের পরিকল্পনা ভারতের
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম