হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার স্প্রাইটের ক্যান ১৬০ টাকা, জবাব চাইলেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ মে ২০১৯, ১৫:১০আপডেট : ০৫ মে ২০১৯, ১৮:০০

হোটেল ইন্টারকন্টিনেন্টাল

পাঁচতারকা হোটেল ইন্টারকন্টিনেন্টালে ৪০ টাকার স্প্রাইটের ক্যান কীভাবে ১৬০ টাকা বিক্রি করা হয়, তা নিয়ে প্রশ্ন তুলেছেন হাইকোর্ট। একইসঙ্গে এ বিষয়ে হোটেল কর্তৃপক্ষকে আগামী ১২ মে’র মধ্যে জবাব দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

ভোক্তা অধিকার আইনের একটি মামলার শুনানিকালে রবিবার (৫ মে) বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ ও বিচারপতি ইকবাল কবিরের সমন্বয়ে গঠিত বেঞ্চ এ আদেশ দেন।

শুনানিকালে আদালতে রাষ্ট্রপক্ষে উপস্থিত ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল কাজী জিনাত হক।

৪০ টাকার স্প্রাইটের ক্যান কীভাবে হোটেল ইন্টারকন্টিনেন্টালে চারগুণ বেশি দামে ১৬০ টাকায় বিক্রি হচ্ছে, সে বিষয়ে প্রতিকার চেয়ে ভোক্তা অধিকার আইনে একটি মামলা করেন একজন ভোক্তা।

ওই মামলার শুনানিতে হাইকোর্ট বলেন, ‘কোন নীতিমালা বা আইনের ভিত্তিতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে একটি নির্ধারিত পণ্যের দাম চারগুণ বেশি রাখে? সেবার ক্ষেত্রে প্রায়ই বেশি দাম রাখার অভিযোগ পাওয়া যায় নামিদামি হোটেলগুলোর বিরুদ্ধে।’

এরপর আদালত হোটেল ইন্টারকন্টিনেন্টাল কর্তৃপক্ষকে আগামী ১২ মে’র মধ্যে দাম বেশি রাখার বিষয়ে জবাব দিতে নির্দেশ দেন। 

/বিআই/এসটি/এপিএইচ/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
রাজধানীতে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৫৪৭, শীর্ষে মিরপুর
ভুয়া ওয়ারেন্টে হয়রানি বন্ধে ডাটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
ভুয়া ওয়ারেন্টে হয়রানি বন্ধে ডাটাবেজ যাচাইয়ের নির্দেশ হাইকোর্টের
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিবের সঙ্গে ব্রিটিশ হাইকমিশনারের সাক্ষাৎ
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
ড্যাপ বাস্তবায়ন দৃশ্যমান না হওয়ায় হাইকোর্টের রুল
সর্বাধিক পঠিত
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
ছিনতাইয়ের ২০ ভরি স্বর্ণ একাই নিয়ে এক মাসের ছুটিতে পুলিশ সদস্য
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
‘ভালোবাসি-ভালোবাসি’ বলে পাগল করে ফেলেছিল, এখন বাড়ি আসায় পালিয়ে গেছে
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
উত্তরার অফিস থেকে আওয়ামী লীগ নেতা গ্রেফতার
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
টাকা দিলেই কল রেকর্ড-লোকেশন: কীভাবে চলতো এই চক্র
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়
চার্জার খালি পড়ে থাকলেও কি বিদ্যুৎ খরচ হয়