এবার মিলার বিরুদ্ধে স্বাবেক স্বামীর ওপর এসিড হামলার অভিযোগে মামলা

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০১৯, ১৭:৫১ আপডেট : ০৫ জুন ২০১৯, ১৮:৪৫





মিলা ও সানজারি
সংগীতশিল্পী মিলার বিরুদ্ধে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় এসিড হামলার অভিযোগে মামলা করেছেন তার সাবেক স্বামী পাইলট এস এম পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন। মিলা ছাড়াও এ মামলায় তার সহকারী পিটার কিমকেও আসামি করা হয়েছে। বুধবার (৫ মে) উত্তরা পশ্চিম থানায় এই মামলা দায়ের করা হয়। উত্তরা পশ্চিম থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তপন চন্দ্র সাহা বাংলা ট্রিবিউনকে এ তথ্য নিশ্চিত করেছেন।

এর আগেও মিলার বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে একটি মামলা করেছিলেন পারভেজ সানজারি। ওই মামলাটিও তদন্ত করছে পুলিশ।

ওসি বলেন, ‘গত ৪ জুন পারভেজ সানজারির বাবা এস এম নাসির উদ্দিন বাদী হয়ে এসিড অপরাধ দমন আইনের ৫(খ)৭ ধারায় একটি মামলা করেন। এজাহারে তিনি উল্লেখ করেছেন, গত ২ জুন রাত ৮টার দিকে উত্তরায় তিন নম্বর সেক্টর এলাকার ৭/বি সড়কে পারভেজের গায়ে এসিড নিক্ষেপ করা হয়। এ ঘটনায় মিলা ও তার সহকারীকে দায়ী করেছেন তারা। আমরা মামলাটি তদন্ত করে দেখছি।’

পারভেজ সানজারি বর্তমানে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি রয়েছেন। এসিডে সানজারির দুই উরু, পেট, দুই হাত ও পায়ের কিছু অংশ ঝলসে গেছে।

সানজারি জানান, রবিবার রাতে মোটরসাইকেলে পাইলট ক্লাবে খেলা দেখতে যাচ্ছিলেন তিনি। এ সময় দুর্বৃত্তরা তার পথরোধ করে শরীরে দাহ্য পদার্থ ছুড়ে দিয়ে পালিয়ে যায়। দুর্বৃত্তদের সঙ্গে তার সাবেক স্ত্রী মিলার সহকারী কিমকে দেখতে পান বলেও অভিযোগ করেন তিনি।

সম্প্রতি সংবাদ সম্মেলন করে সাবেক স্বামীর বিরুদ্ধে অভিযোগ করেছেন মিলা। তবে সানজারির অভিযোগ, বিবাহ বিচ্ছেদের পর থেকে মিলা তাকে হুমকি দিয়ে আসছিলেন। তারা প্রায়ই একে অন্যের বিরুদ্ধে অভিযোগ করে আসছেন।

কণ্ঠশিল্পী মিলার সঙ্গে ২০১৭ সালের মে মাসে পারিবারিকভাবে বৈমানিক পারভেজ সানজারির বিয়ে হয়। এরপর ওই বছরের অক্টোবরে মিলা বাদী হয়ে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় নারী নির্যাতন ও যৌতুক দাবির অভিযোগ করে সানজারির বিরুদ্ধে মামলা করেন। মিলার করা সেই মামলা এখনও চলমান। এরইমধ্যে ২০১৮ সালের ২২ মে তাদের বিবাহ বিচ্ছেদ হয়।

মিলার ফেসবুকে দেওয়া একটি স্ট্যাটাসকে কেন্দ্র করে গত ২১ এপ্রিল সাইবার ট্রাইব্যুনাল আদালতে মামলা দায়ের করেন তার সাবেক স্বামী সানজারি। বর্তমানে মামলাটির তদন্ত চলছে।

/এআরআর/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
অতীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, টাকা পরিশোধ করলেন প্রবাসী 
অতীতে বিনা টিকিটে ট্রেন ভ্রমণ, টাকা পরিশোধ করলেন প্রবাসী 
টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর, ২০২৬)
টিভিতে আজকের খেলা (২৭ অক্টোবর, ২০২৬)
২৫ বছর পর ব্যালন ডি’অর জয় ইংলিশ তারকার, মেসি কত নম্বরে? 
২৫ বছর পর ব্যালন ডি’অর জয় ইংলিশ তারকার, মেসি কত নম্বরে? 
ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
ক্রমেই শক্তিশালী হচ্ছে ঘূর্ণিঝড় অর্ণব, বন্দরে ৩ নম্বর সতর্ক সংকেত
সর্বাধিক পঠিত
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
বন্ধ হয়ে গেলো ঢাকার দুই দশক পুরোনো শপিং মল
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
মোটরযানের কাগজপত্র ও ড্রাইভিং লাইসেন্স নিয়ে জরুরি বিজ্ঞপ্তি
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
‘আমাদের নীরব কান্না দেখার মতো কেউ নেই’
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
পঞ্চগড়ে জেঁকে বসেছে শীত, ১৬ ডিগ্রিতে নামলো তাপমাত্রা
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন
এক বর্গকিলোমিটারের কম জায়গায় ৩০টির বেশি শিক্ষাপ্রতিষ্ঠান, চাপে আবাসিক জীবন