দুর্নীতি রোধে দশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দুদকের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জুলাই ২০১৯, ১৯:২৫আপডেট : ০৪ জুলাই ২০১৯, ১৯:২৯

দুর্নীতি রোধে দশ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে দুদকের চিঠি ইউনিয়ন পরিষদ, ব্যাংক, মাদ্রাসা, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচিতে অনিয়ম, দুর্নীতি, নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও শিক্ষা প্রতিষ্ঠানে ছাত্রদের কাছ থেকে নির্ধারিত বেতনের অতিরিক্ত আদায় বন্ধে ১০ উপজেলা নির্বাহী কর্মকর্তাকে চিঠি পাঠিয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার (৪ জুলাই) এসব চিঠি পাঠানো হয়েছে। দুদকের উপ-পরিচালক (জনসংযোগ) প্রণব কুমার ভট্টাচার্য্য এই তথ্য জানিয়েছেন।

যাদের চিঠি দেওয়া হয়েছে তারা হলেন, সাতক্ষীরার আশাশুনি, রাজশাহীর বাঘা, কিশোরগঞ্জের বাজিতপুর, দিনাজপুরের বোচাগঞ্জ, কুমিল্লার চৌদ্দগ্রাম, কুষ্টিয়ার খোকসা, রংপুরের পীরগঞ্জ, কুষ্টিয়ার কুমারখালী, নেত্রকোনার বারহাট্টা ও চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তাকে এ চিঠি পাঠানো হয়।

এদিকে, রংপুর মেডিক্যাল কলেজে সেবাদানে অনিয়ম ও হাসপাতালের যন্ত্রপাতি কেনায় অনিয়ম খতিয়ে দেখতে অভিযান চালিয়েছে দুদক। এছাড়া, পটুয়াখালীর দুমকি উপজেলায় ভূমি অধিগ্রহণের মূল্য নির্ধারণের ক্ষেত্রে অনিয়ম এবং ময়মনসিংহের জেলা স্কুল রোডে সিটি করপোরেশনের অনুমোদন ছাড়াই ভবন নির্মাণের অভিযোগে খতিয়ে দেখতেও অভিযান হয়।

/ডিএস/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের