ঢাবি ভিসির বাসভবনে হামলায় চার মামলার প্রতিবেদন ১৩ বারেও জমা পড়েনি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৭ জুলাই ২০১৯, ১২:০৯আপডেট : ১৭ জুলাই ২০১৯, ১২:১৯

কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাবি উপাচায়ের বাসভবনে হামলার ঘটনা ঘটে কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাসভবনে হামলা, গাড়ি পোড়ানো ও পুলিশের ওয়াকিটকি ছিনতাইয়ের অভিযোগে দায়ের করা চার মামলায় ১৩ বারেও তদন্ত প্রতিবেদন দাখিল করেনি পুলিশ। ফলে তদন্ত প্রতিবেদন দাখিলের জন্য আগামী ৯ সেপ্টেম্বর নতুন দিন ধার্য করেছেন আদালত।

বুধবার (১৭ জুলাই) মামলাগুলোর তদন্ত প্রতিবেদ দাখিলের দিন ধার্য ছিল। তবে এ দিন তদন্তকারী কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল না করায়, ঢাকা মহানগর হাকিম সরাফুজ্জামান আনছারী নতুন এ দিন ধার্য করেন।

গত বছর কোটা সংস্কার আন্দোলনের সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপাচার্যের বাড়িতে হামলার ঘটনায় ওই বছরের ১০ এপ্রিল ঢাবির প্রধান নিরাপত্তা কর্মকর্তা বাদী হয়ে একটি মামলা দায়ের করেন। অন্য তিনটি মামলা পুলিশের বিশেষ শাখার (এসবি) সদস্য ও শাহবাগ থানা পুলিশ বাদী হয়ে দায়ের করে। তবে মামলাগুলোয় নির্দিষ্ট কারও নাম উল্লেখ করা হয়নি।

প্রসঙ্গত, গত বছরের ৮ এপ্রিল রাত ১টার দিকে কোটা সংস্কার আন্দোলনের সময় ভিসির বাসভবনে হামলার ঘটনা ঘটে। হামলাকারীরা মূল গেট ভেঙে ফেলে। ভাঙচুর চালানোর পাশাপাশি গাড়ি পুড়িয়ে দেওয়া হয়।

/টিএইচ/আইএ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থি ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম