ফের জামিন আবেদন করলেন ওসি মোয়াজ্জেম

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ আগস্ট ২০১৯, ১৪:২৭আপডেট : ০৫ আগস্ট ২০১৯, ১৫:২৬

আদালতে ওসি মোয়াজ্জেম হোসেন, ফাইল ছবি ডিজিটাল নিরাপত্তা আইনে করা মামলায় কারাগারে থাকা ফেনীর সোনাগাজী থানার সাবেক ওসি মোয়াজ্জেম হোসেন জামিন চেয়ে হাইকোর্টে ফের আবেদন করেছেন। 

সোমবার (৫ আগস্ট) হাইকোর্টের সংশ্লিষ্ট শাখায় মোয়াজ্জেমের পক্ষে তার আইনজীবী রানা কাওছার এ আবেদন করেন।

এর আগেও একই মামলায় জামিন চেয়ে হাইকোর্টে আবেদন করেছিলেন তিনি। তবে তার জামিন আবেদন উত্থাপিত হয়নি মর্মে খারিজ করে দিয়েছিলেন হাইকোর্ট। ৯ জুলাই বিচারপতি মঈনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি খিজির হায়াতের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

এ মামলায় গ্রেফতারি পরোয়ানা জারির পর আগাম জামিন নিতে ১৬ জুন হাইকোর্টে হাজির হন মোয়াজ্জেম হোসেন। আদালত তাকে জামিন না দিয়ে গ্রেফতার করতে পুলিশকে নির্দেশ দেন। পরে শাহবাগ থানা পুলিশ তাকে গ্রেফতার করে ১৭ জুন সাইবার ট্রাইব্যুনালে হাজির করা হলে আদালত মোয়াজ্জেমকে কারাগারে পাঠিয়ে দেন। এরপর থেকে তিনি কারাগারেই আছেন।

প্রসঙ্গত, ফেনীর সোনাগাজী ইসলামিয়া ফাজিল মাদ্রাসার ছাত্রী নুসরাত জাহান রাফীর মা অধ্যক্ষ সিরাজ-উদ-দৌলার বিরুদ্ধে মেয়েকে যৌন নির্যাতনের অভিযোগে ২৭ মার্চ থানায় অভিযোগ করেন। এরপর ওসি মোয়াজ্জেম নুসরাতকে থানায় ডেকে নিয়ে তার জবানবন্দি রেকর্ড করেন এবং তা ইন্টারনেটে ছড়িয়ে দেন।

৬ এপ্রিল নুসরাতের গায়ে কেরোসিন ঢেলে আগুন ধরিয়ে দেওয়া হয়। চিকিৎসাধীন অবস্থায় ১০ এপ্রিল সে মারা যায়।

/বিআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম