এফআর টাওয়ারের জমির মালিককে গ্রেফতার করেছে দুদক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৯ আগস্ট ২০১৯, ১৫:১১আপডেট : ১৯ আগস্ট ২০১৯, ১৬:০৬

এসএমএইচআই ফারুক বনানী এফআর টাওয়ারের জমির মালিক এসএমএইচআই ফারুককে গ্রেফতার করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। নকশা জালিয়াতির অভিযোগে দুদকের মামলায় সোমবার (১৯ আগস্ট)  দুপুরে রাজধানীর গুলশান এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। পরে দুদকের সেগুনবাগিচা কার্যালয় থেকে তাকে আদালতে নেওয়া হয়।

অবৈধভাবে এফআর টাওয়ারের ১৬ থেকে ২৩ তলা নির্মাণের অভিযোগে ২৫ জনের বিরুদ্ধে পৃথক দু’টি মামলা করে দুদক। এই মামলায় রবিবার (১৮ আগস্ট) এফআর টাওয়ার পরিচালনা কমিটির সভাপতি তাসভীর উল ইসলামকে ও ৩০ জুলাই রাজউকের সহকারী পরিচালক শাহ মো. সদরুল আলমকে গ্রেফতার করেছিল দুদক।

প্রসঙ্গত, চলতি বছরের ২৮ মার্চ এফআর টাওয়ারে আগুনের ঘটনায় ২৬ জন নিহত হন। এরপর ভবনটি নির্মাণে ত্রুটি, নকশা জালিয়াতি, অনিয়ম ও দুর্নীতির অনুসন্ধানে নামে দুদক। এরই অংশ  হিসেবে মামলা হয়। মামলা দু’টি তদন্তের পর বিশেষ জজ আদালতে চার্জশিট দাখিল করা হবে। এরপর শুরু হবে বিচার।

/ডিএস/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
সান মারিনোর বিপক্ষে বাংলাদেশ ম্যাচে প্রথমবার থাকছে ভিএআর 
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
বিদুৎ-জ্বালানির দাম কমানোর দাবি এনসিপির
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
ভৈরবে রেলপথ অবরোধ: ৫টি ট্রেন মাঝরাস্তায় আটকা, চলাচল ব্যাহত
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
‘পৃথিবীর শ্রেষ্ঠ প্রধানমন্ত্রীকে নোবেল দিলে সেটা তারেক রহমান পাবেন’
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি