পদ্মা সেতু নিয়ে গুজব: নাজমুলের জামিন নামঞ্জুর হাইকোর্টে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৬আপডেট : ১১ সেপ্টেম্বর ২০১৯, ১৭:১৮

পদ্মা সেতু নিয়ে গুজব: নাজমুলের জামিন নামঞ্জুর হাইকোর্টে ‘পদ্মা সেতু নির্মাণে এক লাখ মানুষের কাটা মাথা লাগবে’—বলে গুজব ছড়ানোর অভিযোগে ডিজিটাল নিরাপত্তা আইনে দায়ের করা মামলায় নড়াইলের নাজমুল হোসেন ওরফে বাবুর জামিনের আবেদন নামঞ্জুর করেছেন হাইকোর্ট। একইসঙ্গে নাজমুলকে কেন জামিন দেওয়া হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেছেন আদালত। চার সপ্তাহের মধ্যে মামলার সংশ্লিষ্ট বিবাদীদের এ রুলের জবাব দিতেও বলা হয়েছে। বুধবার (১১ সেপ্টটেম্বর) বিচারপতি মো. শওকত হোসেন ও বিচারপতি ফাতেমা নজীবের  হাইকোর্ট  বেঞ্চ এই আদেশ দেন।

আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন অ্যাডভোকেট হেলাল উদ্দিন মোল্লা। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল একেএম আমিন উদ্দিন মানিক।

মামলার বিবরণীতে বলা হয়, নাজমুল তার ফেসবুকের ম্যাসেঞ্জার আইডি থেকে 'পদ্মা সেতু নির্মাণে এক লাখ কাটা মাথা লাগবে' বলে একটি পোস্ট দিয়ে বিভিন্ন ব্যাক্তির মেসেঞ্জারে পাঠান। এঘটনায়  তার মোবাইল ফোনসেটসহ তাকে গ্রেফতার করে পুলিশ। এরপর নাজমুলের বিরুদ্ধে ২০১৮ সালের ডিজিটাল নিরাপত্তা আইনের ২৫(২), ৩১(২), ৩৫ ধারায়  নড়াইল সদর থানায় গত ২৫ জুলাই  মামলা দায়ের করেন পুলিশের পরিদর্শক মো. ইলিয়াস হোসেন।

এরপর, গত ১৯ আগস্ট মো. নাজমুল হোসেন (৪০) ওরফে বাবুর জামিন চেয়ে নড়াইল আদালতে আবেদন করা হয়। শুনানি শেষে তা নামঞ্জুর করেন নড়াইলের ভারপ্রাপ্ত দায়রা জজ মো. হায়দার আলী খোন্দকারের আদালত। পরে তার জামিনের জন্য হাইকোর্টে আবেদন করা হয়।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
কর্মসংস্থান রক্ষায় ২০ হাজার কোটি টাকার তহবিল আনলো বাংলাদেশ ব্যাংক
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
মহাকাশ কম্পিউটিংয়ের প্রথম উদ্ভাবন কেন্দ্রের অনুমোদন চীনের
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী