সেলিম প্রধানসহ তিন জনের ১০ দিনের রিমান্ড চেয়ে আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৯ অক্টোবর ২০১৯, ১১:১১আপডেট : ০৯ অক্টোবর ২০১৯, ১১:২৬

সেলিম প্রধান মানি লন্ডারিং মামলায় বাংলাদেশে অনলাইন ক্যাসিনোর মূলহোতা সেলিম প্রধানসহ তিন জনের ১০ দিনের রিমান্ড চেয়ে আদালত আবেদন করেছে সিআইডি পুলিশ। অপর আসামিরা হলো, রোমান ও আখতারুজ্জামান। 

বুধবার (৯ অক্টোবর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে এ আবেদন করেন মামলার তদন্ত কর্মকর্তা সিআইডি পুলিশ (পরিদর্শক) শহিদুল ইসলাম খান। মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাদবীর ইয়াছির আহসান চৌধুরী রিমান্ড শুনানির জন্য  আগামী ১৩ অক্টোবর দিন ধার্য করেছেন। 

আদালতে সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআরও) উপপরিদর্শক শেখ রকিবুল রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানান। 

এর আগে মঙ্গলবার (৮ অক্টোবর) গুলশান থানার মাদক মামলায় ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মাসুদুর রহমান সেলিম প্রধানসহ তিনজনকে জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন। 

গত ১ অক্টোবর বাড়িতে দু’টি হরিণের চামড়া রাখার অপরাধে বন্যপ্রাণী সংরক্ষণ আইন অনুযায়ী সেলিমকে ৬ মাসের কারাদণ্ড দেন র‍্যাবের ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (৩০ সেপ্টেম্বর) হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে থাই এয়ারওয়েজের একটি ফ্লাইট থেকে সেলিম প্রধানকে আটক করে র‍্যাব-১।

 

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
ঢাকার বিভিন্ন এলাকায় বৃষ্টি, কমেছে তাপমাত্রা 
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
কারামুক্ত স্বামীকে জড়িয়ে কাঁদলেন স্ত্রী, আবার ধরে নিয়ে গেলো ডিবি পুলিশ
বিশ্ব পরিবেশ দিবস আজ
বিশ্ব পরিবেশ দিবস আজ
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সোভিয়েত ভূমিতে জসীম উদ্‌দীন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি