রিভিউয়ের পর বাংলাদেশে খুলে দেওয়া হলো পাবজি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ অক্টোবর ২০১৯, ২২:৫৫আপডেট : ১৮ অক্টোবর ২০১৯, ২২:৫৯

পাবজি দক্ষিণ কোরিয়ার কোম্পানি ব্লুহোল এর তৈরি করা অনলাইন গেম পাবজি (প্লেয়ারআননোনস ব্যাটেলগ্রাউন্ডস) বাংলাদেশে বন্ধ করার পর আবার খুলে দেওয়া হয়েছে। শুক্রবার (১৮ অক্টোবর) রাত সাড়ে ১০টায় ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

মোস্তাফা জব্বার বলেন, ‘রিভিউ করে গেমটি আবার খুলে দেওয়া হয়েছে।’ এর আগে শুক্রবার দুপুরে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী এবং ডিএমপির সাইবার সিকিউরিটি অ্যান্ড ক্রাইম বিভাগ থেকে বাংলাদেশে পাবজি বন্ধের বিষয়টি জানানো হয়।

পাবজি খেলেন, এমন কয়েকজনের সঙ্গে কথা বলে জানা গেছে, এই মাসের শুরু থেকে পাবজি খেলতে সমস্যা হচ্ছিল। অনলাইন ভিত্তিক ভিডিও গেমটি কয়েকজন মিলে খেলতে হয়। একটি বিমানে করে প্যারাশুটের মাধ্যমে প্লেজোনে নামতে হয়। যা অনেকটা দ্বীপের মতো। এক বা চার জনের গ্রুপ করে গেমটি খেলা যায়। প্রতিপক্ষ নিজে বা গ্রুপ বাদে বাকি সবাই। অন্যদের মেরে নিজে টিকে থাকতে হয়। শেষ পর্যন্ত যে বা যে গ্রুপটি টিকে থাকে, তারাই বিজয়ী হয়।

সংশ্লিষ্টরা জানান, বিভিন্ন কার্যক্রমের মাধ্যমে একজন অংশগ্রহণকারীকে এই ভিডিও গেমটিতে মগ্ন রাখা হয়। যা অনেকটা আসক্তির পর্যায়ে চলে যায়। স্কুল কলেজের শিক্ষার্থী বিশেষ করে তরুণরা পাবজি খেলায় বেশি অংশ নেয়। সাধারণ নাগরিকদের মতের ভিত্তিতেই পাবজি গেমটি বাংলাদেশে বন্ধ করা হয়।

/আরজে/এনআই/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম