আবরারের মৃত্যুতে রেসিডেন্সিয়ালের তদন্ত কমিটি গঠন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ নভেম্বর ২০১৯, ১৫:১০আপডেট : ০২ নভেম্বর ২০১৯, ১৬:৫০

নাইমুল আবরার রাহাত

দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর অনুষ্ঠানে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে রেসিডেন্সিয়াল মডেল কলেজের শিক্ষার্থী নাইমুল আবরার রাহাতের মৃত্যুতে একটি তদন্ত কমিটি করেছে কর্তৃপক্ষ। শনিবার (২ নভেম্বর) স্কুল ক্যাম্পাসে শিক্ষার্থীদের বিক্ষোভের মুখে কর্তৃপক্ষ এ সিদ্ধান্তের কথা জানায়। এরপরই শিক্ষার্থীরা বিক্ষোভ থেকে সরে দাঁডায়।

আন্দোলনকারী শিক্ষার্থীরা শুরু থেকেই প্রশাসনের গাফিলতির অভিযোগ করে আসছিল। তাদের দাবি ছিল, ঘটনার সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের শাস্তির ব্যবস্থা করতে হবে।

কলেজটির অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল কাজী শামীম আহমেদ বলেন, ‘ঘটনা তদন্তে আমরা ৩ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করেছি। কমিটি সাত দিনের মধ্যে প্রতিবেদন দেবে।’ তবে কারা আছেন কমিটিতে, সে বিষয়ে তিনি বিস্তারিত জানাননি।

প্রসঙ্গত, শুক্রবার বিকালে কলেজ ক্যাম্পাসে দৈনিক প্রথম আলোর সাময়িকী কিশোর আলোর একটি অনুষ্ঠান চলাকালে বিদ্যুৎস্পৃষ্ট হয় নাইমুল আবরার। এ ঘটনায় আয়োজকদের অব্যবস্থাপনাকে দায়ী করে আসছে শিক্ষার্থীরা। শনিবার সকালে তারা মানববন্ধনও করেছে। এসময় কিশোর আলোর সামনে হাজির করে যথাযথ জবাব দেওয়ার দাবি করে শিক্ষার্থীরা।

 আরও পড়ুন

আমার ভাই মারা গেলো, কিশোর আলো চুপ কেন: শিক্ষার্থীদের প্রশ্ন 

/এসএমএ/ইউআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের