ইউনিয়ন ডিজিটাল সেন্টারে হিসাব সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ নভেম্বর ২০১৯, ১৭:২০আপডেট : ১৪ নভেম্বর ২০১৯, ১৭:২২

ইউনিয়ন ডিজিটাল সেন্টারে হিসাব সহকারী নিয়োগ বিজ্ঞপ্তি স্থগিত দেশের ৯ জেলার বিভিন্ন ইউনিয়ন পরিদষদের হিসাব সহকারী-কাম-কম্পিউটার পদের নিয়োগ বিজ্ঞপ্তির কার্যক্রম আগামী ৬ মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। ওই জেলা নয়টি হলো ভোলা, খুলনা, ফরিদপুর, পটুয়াখালী, সাতক্ষীরা, ময়মনসিংহ, হবিগঞ্জ, নীলফামারী ও শেরপুর। বৃহস্পতিবার (১৪ নভেম্বর) এ সংক্রান্ত এক রিটের প্রাথমিক শুনানির পর বিচারপতি শেখ হাসান আরিফ ও বিচারপতি মাহমুদ হাসান তালুকদারের সমন্বয়ের গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন।

একইসঙ্গে ইউনিয়ন পরিদষদের ডিজিটাল সেন্টারে উদ্যোক্তা পদে কর্মরতদের রাজস্বখাতে আত্তীকরণ ছাড়া হিসাব সহকারী-কাম-কম্পিউটার পদে দেওয়া নিয়োগ বিজ্ঞপ্তি কেন অবৈধ ঘোষনা করা হবে না, তা জানতে চেয়ে রুল জারি করেন আদালত।

আদালতে রিটের পক্ষে শুনানি করে অ্যাডভোকেট মোহাম্মদ ছিদ্দিক উল্লাহ মিয়া। তাকে সহযোগিতা করেন অ্যাডভোকেট মো. মনিরুল ইসলাম ও মো. সোহরাওয়ার্দী সাদ্দাম। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল বিপুল বাগমার।

পরে আইনজীবি ছিদ্দিক উল্যাহ মিয়া সাংবাদিকদের জানা, রিটকারীরা দীর্ঘ ৯ বছর ধরে ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে কর্মরত আছেন। অথচ তাদের চাকরি রাজস্বখাতে আত্তীকরণ না করে সহকারী-কাম-কম্পিউটার পদে নতুন করে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়। উক্ত নিয়োগ বিজ্ঞপ্তির বৈধতা চ্যালেঞ্জ করে মো. রুবেল গাজীসহ বিভিন্ন জেলা ইউনিয়ন পরিষদের ডিজিটাল সেন্টারে কর্মরত ২৭ জন পরিচালক এ রিট দায়ের করেন।

/বিআই/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
মৌমাছির রানি হয়ে ওঠার রহস্য কী
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
তিন বছর নয়, এলডিসি উত্তরণ নিয়ে কীভাবে ভুল করলো দেশের প্রায় সব মিডিয়া
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
অধিনায়ক হিসেবে ফিরেই জয় দেখলেন কুশল মেন্ডিস
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম