কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজের সাবেক সিইও’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা

রাফসান জানি
৩০ নভেম্বর ২০১৯, ২০:৪০আপডেট : ৩০ নভেম্বর ২০১৯, ২০:৪৪

কেওয়াইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজের সাবেক সিইও’র বিরুদ্ধে অর্থ আত্মসাতের অভিযোগে মামলা চট্টগ্রামের কেওআইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডের দু’টি ক্রেডিট কার্ড ব্যবহার করে দুই কোটি টাকা আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির সাবেক চিফ এক্সিকিউটিভ অফিসার (সিইও) মুনির হোসেন খানের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার (২৭ নভেম্বর) প্রতিষ্ঠানটির চিফ অপারেটিং অফিসার জাবির হোসেন বাদী হয়ে গুলশান থানায় এই মামলা দায়ের করেন। বাংলা ট্রিবিউনকে মামলার বিষয়টি নিশ্চিত করেছেন গুলশান থানার পরিদর্শক (অপারেশন্স) আমিনুল ইসলাম।

মামলার এজাহারে বলা হয়েছে, মুনির হোসেন খান চট্টগ্রামের নাছিরাবাদ ইন্ডাস্ট্রিয়াল এরিয়ায় কেওআইসিআর কয়েল ইন্ডাস্ট্রিজ লিমিটেডে ২০০৭ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সিইও হিসেবে কর্মরত ছিলেন। এ সময় তিনি কোম্পানির কাঁচামাল, মেশিনারিজ কেনা, বিক্রি ও বিপণনের দায়িত্বে ছিলেন।

এজাহারে আরও উল্লেখ করা হয়েছে,  আসামিকে (মুনির হোসেন) অফিসের প্রয়োজনে বিদেশ সফরসহ অফিসের যাবতীয় ব্যয় করার জন্য কোম্পানি তাকে এইচএসবিসি ব্যাংকের একটি ও স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের একটি ক্রেডিট কার্ড দেয়। কিন্তু আসামি কোম্পানির ক্রেডিট কার্ড ব্যবহার করে প্রতিষ্ঠানের কাজের বাইরে ব্যক্তিগত ও পারিবারিক কাজে ওই ক্রেডিট কার্ড ব্যবহার করতেন। তিনি দুটি ক্রেডিট কার্ডের মাধ্যমে কোম্পানির প্রায় দুটি কোটি টাকা আত্মসাৎ করেছেন।’ এতে আরও উল্লেখ করা হয়েছে, কোম্পানির যাবতীয় হিসাব বুঝিয়ে দেওয়ার জন্য আসামিকে বারবার বললেও তিনি হিসাব বুঝিয়ে দেননি।

মামলাটি তদন্ত করছেন গুলশান থানার পরিদর্শক (অপারেশন্স) আমিনুল ইসলাম। তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, ‘আমরা আসামিকে গ্রেফতারের জন্য ইতোমধ্যে একাধিক অভিযান পরিচালনা করছি।’ এছাড়া মামলার অন্যান্য তথ্য সংগ্রহে তারা কাজ করলেন বলেও তিনি জানান।  

/এমএনএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
কথা বলার সময় স্মার্টফোন দ্রুত গরম হয়ে যায়? কারণ ও প্রতীকারের উপায়
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
ট্রাম্পকে বড় ধাক্কা: মার্কিন প্রতিনিধি পরিষদে যুদ্ধবিরোধী প্রস্তাব পাস
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের