নারীর চুল কেটে দেওয়ার ঘটনায় প্রশাসনের পদক্ষেপ জানতে চেয়েছেন হাইকোর্ট

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ১২:২৯আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৩:৪৩


হাইকোর্ট মিথ্যা অপবাদ দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২ সন্তানের জননীর মাথার চুল বঁটি দিয়ে কেটে দেওয়ার ঘটনায় জড়িত আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে প্রশাসন কী ব্যবস্থা নিয়েছে, তা জানতে চেয়েছেন হাইকোর্ট। আগামী ১১ ডিসেম্বরের মধ্যে সিরাজগঞ্জের ডিসি, এসপি ও উল্লাপাড়া থানার ওসির সঙ্গে যোগাযোগ করে সংশ্লিষ্ট কোর্টের ডেপুটি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশারকে বিষয়টি জেনে আদালতকে অবহিত করতেও নির্দেশ দেওয়া হয়েছে। 

এ বিষয়ে পত্রিকায় প্রকাশিত প্রতিবেদন আদালতের নজরে আনা হলে রবিবার (৮ ডিসেম্বর) বিচারপতি এফ আর এম নাজমুল আহাসান ও বিচারপতি কে এম কামরুল কাদেরের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন।

আদালতে পত্রিকার প্রতিবেদন নজরে আনেন আইনজীবী ইশরাত হাসান। রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুর্টি জেনারেল ব্যারিস্টার আবদুল্লাহ আল মাহমুদ বাশার।  

গত ৭ ডিসেম্বর একটি জাতীয় দৈনিকে ‘মাছ কাটা বঁটি দিয়ে গৃহবধূর মাথার চুল কেটে দিলো আ. লীগ নেতা’ শিরোনামে সংবাদ প্রকাশিত হয়। ওই প্রতিবেদনে বলা হয়, ‘মিথ্যা অপবাদ দিয়ে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ২ সন্তানের জননীর মাথার চুল বঁটি দিয়ে কেটে দিয়েছে এক আওয়ামী লীগ নেতা। ভুক্তভোগী ওই নারীর বাড়ি উধুনিয়া ইউনিয়নের গজাইল গ্রামে। অভিযুক্ত ব্যক্তি উপজেলার উধুনিয়া ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি আব্দুর রশিদ। ঘটনার সময় তার সঙ্গে ৪ সহযোগী ছিল বলে জানা গেছে।’

২৫ নভেম্বর রাতে ঘটনাটি ঘটে। এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ২ ডিসেম্বর উল্লাপাড়া মডেল থানায় আওয়ামী লীগ নেতা ও তার ৪ সহযোগীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। মামলার অপর আসামিরা হলো, গজাইল গ্রামের মুনসুর (৩৮), আব্দুস সালাম (৪৫), নাসির উদ্দিন (৪০) ও শহিদুল ইসলাম (৩২)।

/বিআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
পিতার সৃজনকর্ম নিয়ে আলোচক যখন নুহাশ হুমায়ূন
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
রাশিয়া যাচ্ছেন পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
শুরু হচ্ছে বেসরকারি শিক্ষকদের অবসর ভাতা পরিশোধ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী