সাংবাদিক আতিক হত্যা মামলার রায় হাইকোর্টেও বহাল

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৮ ডিসেম্বর ২০১৯, ১৩:৫২আপডেট : ০৮ ডিসেম্বর ২০১৯, ১৪:৪২

হাইকোর্ট বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভির ভিডিও এডিটর আতিকুল ইসলাম আতিক হত্যা মামলায় নিম্ন আদালতের দেওয়া সাজা বহাল রেখেছেন হাইকোর্ট। নিম্ন আদালতের রায়ে শাকিল সিকদারকে মৃত্যুদণ্ড এবং আবদুল্লাহ মো. ইবনে আলী সরকার ওরফে নাহিদ ও মো. ফোরকানকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছিল।

রবিবার (৮ ডিসেম্বর) বিচারপতি শহিদুল করিম ও বিচারপতি মো. আক্তারুজ্জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় দেন।

আদালতে আসামিদের পক্ষে শুনানি করেন আইনজীবী জহিরুল হক জহির। রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল মেহেদী হাসান। 

২০১৪ সালের ২৪ জুন আতিক হত্যা মামলায় রায় দেন নিম্ন আদালত। একজনকে মৃত্যুদণ্ড ও দু’জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আর পলাতক আসামি মো. খোকনকে তিন বছরের দণ্ড দেওয়া হয়। ওই রায়ের বিরুদ্ধে হাইকোর্টে আপিল করেন আসামিরা। ৪ ডিসেম্বর এ মামলায় আসামিদের আপিল ও ডেথ রেফারেন্সের শুনানি শেষে রায় ঘোষণার জন্য রবিবার দিন ধার্য করেছিলেন হাইকোর্ট।
প্রসঙ্গত, ২০০৯ সালের ১৩ ফেব্রুয়ারি কাজ শেষে বাসায় ফিরছিলেন আতিক। তিনি বড় মগবাজারের নয়াটোলায় থাকতেন। মগবাজার রেল ক্রসিং মোড়ে কয়েকজন তার মোটরসাইকেলের গতিরোধ করে পেটে দু’টি গুলি করে। পরে ফাঁকা গুলি ছুড়তে ছুড়তে দুর্বৃত্তরা পালিয়ে যায়। রাত সাড়ে ১০টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে আতিক মারা যান। ১৪ ফেব্রুয়ারি আতিকের বড় ভাই আবু বকর সিদ্দিক রমনা থানায় একটি হত্যা মামলা করেন।

/বিআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী