ভুয়া ওয়ারেন্ট জারির সঙ্গে জড়িতদের খুঁজে বের করতে নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৯, ১২:৫৯আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৩:১৭

হাইকোর্ট

গণস্বাস্থ্য কেন্দ্রের কৃষি বিভাগের প্রোগ্রাম অফিসার আওলাদ হোসেনকে ১৫ জানুয়ারি হাইকোর্টে হাজির হতে বা হাজির করতে নির্দেশ দিয়েছেন হাইকোর্ট। একইসঙ্গে ভুয়া পরোয়ানা তৈরিতে জড়িতদের খুঁজে বের করতে সিআইডিকে নির্দেশ দিয়েছেন আদালত।

এছাড়াও শেরপুরের পরোয়ানা যাচাই সাপেক্ষে আওলাদ হোসেনকে জামিন দিতে চিফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেটকে নির্দেশ দিয়েছেন আদালত। জামিন পেলে তাকে শেরপুর কারাগার থেকে মুক্তি দিতেও নির্দেশ দেওয়া হয়েছে। তবে এর মধ্যে যদি নতুন কোনও পরোয়ানা আসে তার সতত্যও যাচাই করতে বলেছেন হাইকোর্ট।  

মঙ্গলবার (১০ ডিসেম্বর) বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ রুলসহ এ আদেশ দেন।
আদালতে আবেদনের পক্ষে শুনানি করেন জ্যেষ্ঠ আইনজীবী জয়নুল আবেদীন। সঙ্গে ছিলেন এমাদুল হক বশির। আর রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল অমিত তালুকদার।  

পরে জয়নুল আবেদীন বলেন, ‘আওলাদ যদি আগামী ১৫ জানুয়ারির মধ্যে কারাগারের বাইরে থাকেন তাহলে তিনি নিজেই হাইকোর্টে হাজির হবেন। আর যদি কারাগারে থাকেন তাহলে তাকে কারা কর্তৃপক্ষ হাইকোর্টে হাজির করবেন।’

গত ৩০ অক্টোবর আওলাদের বিরুদ্ধে কক্সবাজার থেকে পরোয়ানা আছে বলে তাকে গ্রেফতার করা হয়। এরপর একের পর এক পরোয়ানা মাথায় নিয়ে প্রথমে কক্সবাজার পরে রাজশাহী তারপর বাগেরহাট হয়ে বর্তমানে তিনি শেরপুরের মামলায় কারাগারে আছেন।
তবে আওলাদের আইনজীবীর দাবি, এসব পরোয়ানা জাল জালিয়াতির মাধ্যমে করা। তাই তাকে বেআইনিভাবে আটক রাখা হয়নি তা নিশ্চিতে হাইকোর্টে হাজির করতে নির্দেশনা চেয়ে রিট করেন আওলাদের স্ত্রী।


/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
বন্ধ শিল্পে প্রাণ সঞ্চারে ২০ হাজার কোটি টাকার তহবিল, বাংলাদেশ ব্যাংকের নতুন উদ্যোগ
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা (৫ জুন, ২০২৬)
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি