ভিপি নুরের বিরুদ্ধে মানহানি মামলার আবেদন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১০ ডিসেম্বর ২০১৯, ১৩:০৬আপডেট : ১০ ডিসেম্বর ২০১৯, ১৩:৩৮

মোজাহিদ কামাল উদ্দিন ঢাকা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের বিরুদ্ধে টেন্ডারবাজি, চাঁদাবাজি, অনৈতিক সুপারিশ ও তদবির বাণিজ্যসহ অর্থ লেনদেনের অভিযোগে মানহানি মামলার আবেদন করা হয়েছে।

মঙ্গলবার (১০ ডিসেম্বর) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জিয়াউর রহমানের আদালতে মামলাটির আবেদন করেন ঢাবি সলিমুল্লাহ মুসলিম হলের সহ-সভাপতি (ভিপি) মোজাহিদ কামাল উদ্দিন। তার আইনজীবী এনামুল হক রুপম এ তথ্য জানিয়েছেন। 

বাদীপক্ষের অপর আইনজীবী হলেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক আসাদুজ্জামান খান রচি।

আদালত প্রাঙ্গণে মোজাহিদ সাংবাদিকদের বলেন, নুর ছাত্র সংসদের ভিপি পদটিকে ব্যবহার করে বিভিন্ন ধরনের টেন্ডারবাজি, চাঁদাবাজি, বিভিন্ন অনৈতিক সুপারিশ, তদবির বাণিজ্যসহ অর্থ লেনদেনের সঙ্গে জড়িয়ে পড়েন। যা গত ৫ ডিসেম্বর বিভিন্ন দৈনিক পত্রিকার মাধ্যমে জানতে পারি। নুর এ ধরনের কাজ করে ভিপির পদটিকে কলঙ্কিত করেছেন। একজন সাধারণ ও সচেতন শিক্ষার্থী হিসেবে আমি অপমানিত বোধ করি। এজন্য মামলার আবেদন করেছি।

/টিএইচ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের