চীনা নাগরিক হত্যা মামলায় গ্রেফতার দু’জন রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৮ ডিসেম্বর ২০১৯, ১৫:২৭আপডেট : ১৮ ডিসেম্বর ২০১৯, ১৫:৪৫

আদালতে দুই আসামি চীনা নাগরিক গাউ জিয়ান হু হত্যায় জড়িত সন্দেহে গ্রেফতার আব্দুর রউফ ও  ইনামুল হককে চার দিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। বুধবার (১৮ ডিসেম্বর)  ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে এ আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা গোয়েন্দা পুলিশ (ডিবি) পরিদর্শক ফজলুল হক মামলার সুষ্ঠু তদন্তে জন্য ১০ দিনের রিমান্ডের আবেদন করে তাদের আদালতে হাজির করেন। শুনানি শেষে বিচারক চার দিনের রিমান্ড মঞ্জুর করেন। আসামিদের পক্ষে কোনবো আইনজীবী ছিল না।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা জিআরও শেখ রকিবুর রহমান বাংলা ট্রিবিউনকে এ তথ্য জানিয়েছেন।

মঙ্গলবার( ১৭ ডিসেম্বর)  রাজধানীর বনানী এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেফতার করা হয়।

প্রসঙ্গত, ১১ ডিসেম্বর দুপুরে বনানীর ২৩ নম্বর সড়কের ৮২ নম্বর বাড়ির পেছনে ফাঁকা জায়গায় মাটিচাপা দেওয়া অবস্থায় গাউ জিয়ান হু’র মরদেহ উদ্ধার করে পুলিশ। তিনি পদ্মা সেতুতে পাথর সরবরাহকারী হিসেবে কাজ করতেন। থানা পুলিশের পাশাপাশি ডিবি উত্তর বিভাগ মামলার তদন্ত করছে।

আরও পড়ুন: 

টাকার জন্য গাউ জিয়ানকে খুন করে দুই সিকিউরিটি গার্ড

চীনা নাগরিক হত্যার ঘটনায় গ্রেফতার ২

চীনা নাগরিক খুনের ঘটনায় মামলা

ব্যবসায়িক দ্বন্দ্ব থেকে চীনা ব্যবসায়ীকে হত্যার ধারণা পুলিশের

চীনা নাগরিকের মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম