২ কেজি স্বর্ণসহ বিমানের ৩ পরিচ্ছন্নতা কর্মী আটক

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৪ জানুয়ারি ২০২০, ১৪:৫০আপডেট : ০৪ জানুয়ারি ২০২০, ১৫:০৮

স্বর্ণের বারসহ আটক তিন পরিচ্ছন্নতা কর্মী হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ২ কেজি ৩২০ গ্রাম স্বর্ণের বারসহ বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের তিন পরিচ্ছন্নতা কর্মীকে আটক করেছে বিমানবন্দর আর্মড পুলিশ। শনিবার (৪ জানুয়ারি) সকালে তাদের আটক করা হয় বলে জানিয়েছেন বিমানবন্দর আর্মড পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (অপারেশন অ্যান্ড মিডিয়া) আলমগীর হোসেন।
অতিরিক্ত পুলিশ সুপার জানান, শনিবার বেলা ১১টা ২০ মিনিটের সময় বিমানবন্দরের  কনকোর্স হলে বিমানের পরিচ্ছন্নতা কর্মী সুমন শিকদারের (৩৪) কাছ থেকে ২০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। বারগুলো তার জুতার তলায় লুকানো ছিল। এসময় তার সহযোগী পরিচ্ছন্নতা কর্মী শাহীন হোসেন (২৭) ও বেলাল আকনকেও (২৮)  আটক করা হয়।
জানা গেছে, শনিবার ১০টা ২৫ মিনিটে আবুধাবি থেকে চট্টগ্রাম হয়ে ঢাকায় আসে বিমানের ফ্লাইট বিজি ০২৮। ওই ফ্লাইটে বিমানের পরিচ্ছন্নতার কাজ করেন সুমন, শাহীন ও বেলাল। বিমানবন্দরের ১ নম্বর বে’তে বিমানটি যাত্রী নামানোর জন্যে ডকিং করার পর পরিচ্ছন্ন কর্মীরা বিমানে প্রবেশ করেন। কাজ শেষে তারা নেমে আসেন। এসময় বিমানের নিরাপত্তায় থাকা আর্মড পুলিশের সদস্যরা সুমনকে তল্লাশি করতে চাইলে সে বাকবিতণ্ডা করেন। পরে সুমনসহ ৩ জনকে বিমানবন্দর আর্মড পুলিশের ‌অফিসে এনে তল্লাশি করলে সুমনের দুই জুতার শুকতলায় ২০ পিস স্বর্ণবার পাওয়া যায়।

জিজ্ঞাসাবাদে সুমন জানায়, কালাম নামে বিমানের এক টেকনিশিয়ান বিমানের মধ্যেই তাকে এই স্বর্ণবার দেন। এই কাজে সে ২০ হাজার টাকা পেতো। আটক সোনার বাজার মূল্য ১ কোটি ১৬ লাখ টাকা বলে জানা গেছে।
অতিরিক্ত পুলিশ সুপার আলমগীর হোসেন বলেন, আটকৃতদের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনের চোরাচালান বিরোধী ধারায় মামলা দায়েরের প্রক্রিয়া চলছে ।

/সিএ/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে:  প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
দেশীয় খামারিদের পশুতেই শতভাগ কোরবানি হয়েছে: প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী
পদত্যাগ করেছেন শন টেইট
পদত্যাগ করেছেন শন টেইট
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের