স্বাস্থ্যমন্ত্রীর এপিএস ড. আরিফুরকে দুদকে তলব

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ জানুয়ারি ২০২০, ১৪:৪৬আপডেট : ১৪ জানুয়ারি ২০২০, ২১:৩৭

ড. আরিফুর রহমান সেখ স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেকের সহকারী একান্ত সচিব (এপিএস) ড. আরিফুর রহমান সেখকে তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এছাড়া মুন্সীগঞ্জের যুবলীগ নেতা জাকির হোসেনকেও তলব করা হয়েছে। আগামী ২০ জানুয়ারি রাজধানীর সেগুনবাগিচায় দুদকের প্রধান কার্যালয়ে তাদের হাজির হতে বলা হয়েছে। 

মঙ্গলবার (১৪ জানুয়ারি) তাদের নামে তলবি নোটিশ পাঠানো হয়। দুদকের ঊর্ধ্বতন সূত্র এ তথ্য নিশ্চিত করেছে।
দুদক জানায়, বিদেশে প্রশিক্ষণে পাঠানোর নামে টাকা আত্মসাৎ, সরকারি হাসপাতাল ও মেডিক্যাল কলেজের ঠিকাদারি পাইয়ে দিয়ে সম্পদ অর্জনের অভিযোগে ড. আরিফুর রহমান সেখকে তলব করা হয়েছে। আর ক্যাসিনো কারবারে জড়িত থাকার অভিযোগে মুন্সীগঞ্জের যুবলীগ নেতা জাকির হোসেনকে তলব করা হয়। জাকির কথিত যুবলীগ নেতা ও বিতর্কিত ঠিকাদার জি কে শামীমের ঘনিষ্ঠ সহযোগী বলে জানায় দুদক।

/ডিএস/এআর/এপিএইচ/ এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
দায়িত্ব ছাড়া প্রসঙ্গে যা বললেন ড. খলিলুর রহমান
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
প্রধানমন্ত্রীর কার্যালয়ের লাল টেলিফোনের তার চুরি, গ্রেফতার ২
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
কর্মকর্তাদের কলম বিরতির নির্দেশনা নেই: ইসলামী ব্যাংকের ভারপ্রাপ্ত এমডি
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
উচ্চ ক্ষমতার কার্বন ফাইবারের বাণিজ্যিক উৎপাদন শুরু চীনে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী