মোহাম্মদপুরে দশ হাজার কেজি অবৈধ পলিথিনসহ আটক ২

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ জানুয়ারি ২০২০, ২০:৪০আপডেট : ২১ জানুয়ারি ২০২০, ২১:১০

মোহাম্মদপুরে দশ হাজার কেজি অবৈধ পলিথিনসহ আটক ২ রাজধানীর মোহাম্মদপুর বাসস্ট্যান্ড এলাকা থেকে দশ হাজার কেজি অবৈধ পলিথিনসহ দুই জনকে আটক করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-২)। সোমবার (২১ জানুয়ারি) ভোর সাড়ে ৪টার দিকে মোহাম্মদপুর বাসস্ট্যান্ড সংলগ্ন নিউ দিনের আলো মাদকাসক্ত চিকিৎসা ও পরামর্শ কেন্দ্রের সামনে অভিযান চালিয়ে অবৈধ পলিথিনসহ তাদের আটক করা হয়।
র‌্যাব-২ এর সহকারী পরিচালক (মিডিয়া) এএসপি জাহিদ আহসান বাংলা ট্রিবিউনকে বিষয়টি নিশ্চিত করেন। আটক হওয়া দুই আসামি হলো, রংপুরের আজাদ (৩৮) ও পাবনার রাজেদুল (৩৫)। তারা দুইজনই রাজধানীর কামরাঙ্গীরচর এলাকায় বসবাস করেন।

এএসপি জাহিদ আহসান জানান, ভোর সাড়ে ৪টার দিকে একটি কাভার্ডভ্যানকে থামতে সংকেত দিলে ঘটনাস্থল থেকে পালানোর সময় আসামি আজাদ ও রাজেদুলকে আটক করা হয়। এসময় গাড়িতে থাকা অবৈধ পলিথিন জব্দ করে র‍্যাব।আটক আসামিরা র‌্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানান, তারা পলিথিন উৎপাদন, আমদানি, বাজারজাতকরণ, বিক্রয় ও মজুদের সঙ্গে র্দীঘদিন ধরে জড়িত।

এ বিষয়ে মোহাম্মদপুর থানায় একটি মামলা হয়েছে। র‍্যাব জানায়, জিজ্ঞাসাবাদে আসামিরা অনেক গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সেগুলো যাচাই-বাছাইয়ের চেষ্টা চলছে।

প্রসঙ্গত, পরিবেশ ও জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ক্ষতিকারক দিক বিবেচনা করে ২০০২ সালে পলিথিন ব্যাগ উৎপাদন, বাজারজাতকরণ ও ব্যবহার নিষিদ্ধ করে সরকার। কিন্তু নিষিদ্ধ পলিথিন ব্যবহার আগের চেয়ে বহুগুণে বেড়েছে।

 

/এসজেএ/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
বিশ্বের সেরা ১০০ উপন্যাস : বাছাই ও বির্তক
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
ঢাকায় পৌঁছেছেন তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান 
পুলিশের নজরবন্দি আইভী
পুলিশের নজরবন্দি আইভী
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
পদোন্নতি না পাওয়ায় পদত্যাগ করলেন সিআইডির ভারপ্রাপ্ত প্রধান 
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি