মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি হত্যাচেষ্টা: মূল আসামি নাজমুলসহ গ্রেফতার ৪

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২২ জানুয়ারি ২০২০, ২৩:৪০আপডেট : ২৩ জানুয়ারি ২০২০, ০০:০৪

সারোয়ার আলী (ফাইল ছবি) মুক্তিযুদ্ধ জাদুঘরের ট্রাস্টি সারওয়ার আলীকে হত্যাচেষ্টা মামলার মূল আসামি নাজমুলকে গাজীপুর থেকে গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন্স (পিবিআই) ঢাকা মেট্রোর (উত্তর) বিশেষ একটি টিম। এছাড়া ঘটনায় জড়িত আরও তিন জনকে দেশের বিভিন্ন স্থান থেকে গ্রেফতার করা হয়েছে। বুধবার (২২ জানুয়ারি) রাত দশটার দিকে গ্রেফতারের বিষয়টি জানিয়েছেন পিবিআই’র পুলিশ সুপার রেজাউল মাসুদ।

পিবিআই’র এই কর্মকর্তা আরও জানান, ‘গত কয়েক দিনে আসামিদের গ্রেফতারে আমাদের আলাদা তিনটি টিম কাজ করে। এরপর তাদের গ্রেফতার করা হয়েছে। এরমধ্য একজনকে বাগেরহাট থেকে গ্রেফতার করা হয়েছে।’ বৃহস্পতিবার সংবাদ সম্মেলন করে বিস্তারিত জানানো হবে বলেও তিনি উল্লেখ করেন।

উল্লেখ্য, গত ৫ জানুয়ারি রাত ১০টা ২০ মিনিটের দিকে ড. সারওয়ার আলীকে হত্যার উদ্দেশ্যে দুই দুষ্কৃতকারী তার উত্তরার বাসভবনে ঢোকে। সারওয়ার আলীকে তারা আঘাত করতে না পারলেও এ ঘটনায় আহত হয়েছেন তার স্ত্রী মাখদুমা নার্গিস, মেয়ে সায়মা আলী, জামাতা হুমায়ুন কবির ও দুই প্রতিবেশী। এ ঘটনায় গত ৬ জানুয়ারি সন্ধ্যায় দুজনের নাম উল্লেখসহ অজ্ঞাত পাঁচ জনকে আসামি করে রাজধানীর উত্তরা পশ্চিম থানায় মামলা করেন সারওয়ার আলী।

/আরজে/এমএনএইচ/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
বিদ্যুতের দাম বাড়ানোর সিদ্ধান্ত মরার ওপর খাঁড়ার ঘা: জাসদ (ইনু)
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
তেল ও বিদ্যুতের দাম বাড়ানোর গণবিরোধী সিদ্ধান্ত বাতিল করতে হবে: জামায়াত
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি