স্কুলে ফেয়ারওয়েলে এসে লাশ হলো আবির

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২০, ১৩:৪৩আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৫:২৩

আবির রাজধানীর ওয়ারীতে ওয়াসার গাড়িচাপায় আবির (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে। প্রতিবাদে তার সহপাঠীরা সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে। লাশ ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

ওয়ারী উচ্চ বিদ্যালয়ের ওই শিক্ষার্থীকে সোমবার (২৭ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে ওয়াসার গাড়িটি চাপা দেয় বলে জানায় ওয়ারী থানার এসআই জহির।

আবিরের চাচাতো ভাই সাইফুল ইসলাম বলেন, 'আজ আবিরের স্কুলে একটি অনুষ্ঠান ছিল। অনুষ্ঠান থেকে বাসায় ফেরার পথে বলধা গার্ডেনের পাশে ওয়াসার একটি গাড়ি তাকে চাপা দেয়। এতে সে ঘটনাস্থলে প্রাণ হারান। পরে পুলিশ তার মরদেহ উদ্ধার করেন।'

আবিরের মৃত্যুতে সড়ক অবেরাধ করে সহপাঠীদের বিক্ষোভ আবিরের গ্রামের বাড়ি কুমিল্লার বড়ুরা উপজেলায়। তার বাবার নাম হানিফ মিয়া। আবিরের মা কয়েক মাস আগে মারা গেছেন। দুই ভাই ও দুই বোনের মধ্যে সে ছিল তৃতীয়। বড় ভাই পানিতে ডুবে আগেই মারা গেছে। ওয়ারীর ৫৩/৪ জয়কালী মন্দির এলাকায় পরিবারের সঙ্গে থাকতো সে। তার বাবা নবাবপুরে মেশিনারি পার্টসের ব্যবসা করেন।

আবিরের সহপাঠী রাসেল জানান, আজকে তাদের ফেয়ারওয়েল ছিল। অনুষ্ঠানে অংশ নিতে সব বিভাগের এসএসসি পরীক্ষার্থীরা স্কুলে এসেছিল। স্কুলের সামনের সড়কে ওয়াসার গাড়ি আবিরকে চাপা দেয়। গাড়িটি বেপরোয়া গতিতে ছিল।

ঘটনার পর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা স্কুলের সামনের ওয়ারী স্ট্রিট সড়ক অবরোধ করে বিক্ষোভ করছে।

/এআরআর/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের