বাসাবোয় শিশু ধর্ষণ মামলার আসামি জুবায়েরের জামিন নামঞ্জুর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৭ জানুয়ারি ২০২০, ১৫:২৪আপডেট : ২৭ জানুয়ারি ২০২০, ১৭:০৭

আদালত রাজধানীর বাসাবো এলাকায় ৭ বছরের শিশু ধর্ষণ মামলার আসামি জুবায়ের আহম্মেদ তালুকদারের (২৫) জামিন নামঞ্জুর করেছেন আদালত। 

সোমবার (২৭ জানুয়ারি) দুপুরে ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সত্যব্রত শিকদার শুনানি শেষে এ আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট সূত্রে এ তথ্য জানা গেছে। 

২৫ জানুয়ারি মামলার তদন্ত কর্মকর্তা সুবজবাগ থানা পুলিশের উপ-পরিদর্শক আবু হানিফ জুবায়েরকে আদালতে হাজির করেন এবং মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত কারাগারে আটক রাখার আবেদন করেন। ওই আবেদনের পরিপ্রেক্ষিতে শুনানি হয়। সোমবার শুনানি শেষে বিচারক আসামিকে কারাগারে পাঠানোর আদেশ দেন।

প্রসঙ্গত, গত ১৬ জানুয়ারি জুবায়ের শিশুটিকে ধর্ষণ করে। শিশুটি প্রথমে কাউকে কিছু না বললেও পরে তার মায়ের জিজ্ঞাসাবাদে ঘটনা খুলে বলে। এরপর ২২ জানুয়ারি রাতে শিশুটির বাবা বাদী হয়ে জুবায়েরের বিরুদ্ধে সবুজবাগ থানায় মামলা করেন। পরের দিন ২৩ জানুয়ারি ভোরে শিশুকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করলে স্বাস্থ্য পরীক্ষায় ধর্ষণের আলামত পাওয়া যায়।

/টিএইচ/এসটি/এমএমজে/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
খাগড়াছড়িতে ব্যাপক পর্যটক সমাগম, খুশি ব্যবসায়ীরা
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
শিশু রামিসা হত্যাকাণ্ড: সোহেল রানার জবানবন্দিতে যা উঠে এলো
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
নকিব মুকশির নতুন কাব্যগ্রন্থ ‘ঝিনুকধানী’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
‘মুক্তিযুদ্ধের সঙ্গে অন্য কোনও ঘটনার তুলনা হয় না’
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের