রাজীবের হাত হারানোর মামলায় আদালতে অভিযোগপত্র

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১২আপডেট : ০২ ফেব্রুয়ারি ২০২০, ১৪:৩১

রাজীব হোসেন রাজধানীর কাওরান বাজারে  দুই বাসের চাপায় তিতুমীর কলেজের ছাত্র রাজীব হোসেনে হাত হারানোর মামলায় দুই বাস চালকদের বিরুদ্ধে আদালতে অভিযোগপত্র দাখিল করেছে পুলিশ। 

রবিবার (২ ফেব্রুয়ারি) ঢাকা মেট্টোপলিটন ম্যাজিস্ট্রেট ইলিয়াস মিয়ার আদালতে এ অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা শাহবাগ থানার পুলিশের উপ-পরিদর্শক ইদ্রিস আলী।

অভিযোগযুক্তরা হলো, বিআরটিসি বাসের চালক ওয়াহিদ (৩৫) ও স্বজন পরিবহনের বাসের চালক খোরশেদ (৫০)। দুই আসামি  কারাগারে রয়েছেন।

আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা (জিআর) নিজাম উদ্দিন এসব তথ্য জানিয়েছেন।

প্রসঙ্গত, ২০১৮ সালের ৩ এপ্রিল বিআরটিসির একটি দোতলা বাসের পেছনের দরজায় দাঁড়িয়ে ছিলেন রাজীব। তার ডান হাতটি বাসের গেটের বাইরে বেরিয়ে ছিল। এসময় স্বজন পরিবহনের একটি বাস ওভারটেকের চেষ্টা করে। দুই বাসের রেষারেষিতে রাজীবের হাতটি শরীর থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। ১৭ এপ্রিল ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

/টিএইচ/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
থানায় স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতনের অভিযোগ, ৩ পুলিশ সদস্য প্রত্যাহার
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
কট্টরপন্থী ইহুদিদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার নির্দেশ নেতানিয়াহুর
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
সংকোচে বিহ্বল নয়, আত্মবিশ্বাসে দৃপ্ত হোক নারী-কিশোরী 
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
রামিসাকে ধর্ষণ-হত্যা: যুক্তিতর্ক শুনানি শুরু
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম