স্ত্রী-সন্তানকে নিয়ে বাসায় ফেরা হলো না মেহেদীর

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:২৪আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২০, ১৭:৪৩

ট্রেন রাজধানীর কুড়িলে ট্রেনের ধাক্কায় মেহেদি হাসান (৩৫) নামে এক ব্যক্তি মারা গেছেন। শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে এ দুর্ঘটনা ঘটে। মেহেদি কুড়িল চৌরাস্তা এলাকার ইসলামিক ফিকাহ্ অ্যাকাডেমি বাংলাদেশ এর একজন মোহাদ্দেস।

মেহেদির সহকর্মী ইউসুফ বিন মাসুম বলেন, মেহেদি হাসানের বাড়ি টাঙ্গাইলের মধুপুরে। তার স্ত্রী শুক্রবার গ্রামের বাড়ি থেকে ঢাকায় এসে বাস থেকে নেমে মেহদিকে ফোন দেয়। স্ত্রী-সন্তানকে বাসায় আনতে গিয়ে রেল ক্রসিং পার হওয়ার সময় ট্রেনের ধাক্কা লাগে। আহত অবস্থায় উদ্ধার করে হাসপাতলে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ পরিদর্শক বাচ্চু মিয়া বলেন, কুড়িল রেলক্রসিংয়ে একটি ট্রেনের ধাক্কায় ওই ব্যক্তি মাথায় আঘাত পান। গুরুতর আহত অবস্থায় তাকে ঢামেক হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে আসলে দুপুর ২টা ২০ মিনিটে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য লাশ ঢামেক মর্গে হয়েছে।

/এসজেএ/এআইবি/এসটি/
সম্পর্কিত
রাতে মেট্রোরেল চলাচলের সময় বাড়ছে
কদমতলীতে ইন্টারনেট সার্ভিসের ৩ কর্মীকে মারধর
মেঘলা আকাশ আর বৃষ্টির পূর্বাভাস ঢাকায়, কমতে পারে গরম
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের