দুদকের উদ্যোগে ২৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫২আপডেট : ২৩ ফেব্রুয়ারি ২০২০, ১৮:৫৩

দুদকের উদ্যোগে ২৬ হাজার শিক্ষাপ্রতিষ্ঠানে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

দেশের ২৬ হাজার ২১৩টি শিক্ষাপ্রতিষ্ঠানে ‘মূল্যবোধ ও দেশপ্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে’ শীর্ষক বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। আর এই প্রতিযোগিতায় প্রায় ৩ লাখ শিক্ষক সম্পৃক্ত ছিলেন বলে জানিয়েছেন বিতর্ক প্রতিযোগিতা বাস্তবায়ন কমিটির আহ্বায়ক ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রতিরোধ অনুবিভাগের মহাপরিচালক এ কে এম সোহেল।

রবিবার (২৩ ফেব্রুয়ারি) রাজধানীর সেগুনবাগিচায় দুদক প্রধান কার্যালয়ে দুর্নীতিবিরোধী জাতীয় বিতর্ক প্রতিযোগিতা-২০২০ এর অগ্রগগতি নিয়ে এক আলোচনা সভায় তিনি এ তথ্য জানান। এতে সভাপতিত্ব করেন এ কে এম সোহেল। সভায় মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদফতর, মাদ্রাসা শিক্ষা অধিদফতর, চ্যানেল আই ও অক্সফাম বাংলাদেশের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

এ কে এম সোহেল জানান, আগামী ১ মার্চ থেকে ১২ মার্চ পর্যন্ত উপজেলা পর্যায়ের বিতর্ক প্রতিযোগিতা শুরু হবে। এরপর পর্যায়ক্রমে জেলা এবং জাতীয় পর্যায়ে বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হবে। আগামী ৩১ মার্চ বিতর্ক প্রতিযোগিতা শেষ হবে। এসব কর্মসূচি সফল করতে সবার সহযোগিতা চান তিনি। তিনি বলেন, ‘দুদক বছরব্যাপী দুর্নীতিবিরোধী সচেতনতামূলক কর্মসূচি পরিচালনা করবে। বিতর্ক প্রতিযোগিতা শেষ হওয়ার পরপরই দেশব্যাপী শুরু হবে রচনা প্রতিযোগিতা। এরপর শুরু হবে সাংস্কৃতিক প্রতিযোগিতা। সভায় আরও বক্তব্য রাখেন দুদক পরিচালক নাসিম আনোয়ার ও উত্তম কুমার মণ্ডল।

/ডিএস/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের