করোনাভাইরাস আক্রান্ত পলাতক রোগীকে খুঁজছে পুলিশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ এপ্রিল ২০২০, ২৩:১৫আপডেট : ০৮ এপ্রিল ২০২০, ০০:০২

করোনাভাইরাস

করোনাভাইরাসে আক্রান্ত পলাতক এক যুবককে খুঁজছে রাজধানীর দক্ষিণখান থানা পুলিশ। আক্রান্ত ওই যুবকের ঠিকানায় গিয়ে তাকে না পেয়ে তার সম্ভাব্য ঠিকানায় খোঁজাখুঁজি করছে পুলিশ। তবে ঠিকানা সঠিক কিনা তা নিয়েও পুলিশের সন্দেহ রয়েছে।

মঙ্গলবার (৭ এপ্রিল) দক্ষিণখান থানা এলাকার আশকোনার তালতলার উত্তরপাড়ার একটি বাসা থেকে ওই ব্যক্তি নিখোঁজ হয়।

ডিএমপির উত্তরা বিভাগের এক পুলিশ কর্মকর্তা বলেন, আইইডিসিআর আমাদের কাছে একটি তালিকা পাঠায়। সেখানে এক যুবকের নাম রয়েছে, যিনি করোনায় আক্রান্ত। আমরা এলাকাটি লকডাউন করার জন্য সেখানে যাই। কিন্তু ঠিকানা অনুযায়ী গিয়ে তাকে পাওয়া যায়নি। তার খবর কেউ দিতে পারেননি।

এদিকে ওই যুবকের সন্ধানে ওই এলাকায় কমিউনিটি পুলিশের পক্ষ থেকে সন্ধ্যার পর থেকে মাইকিং করা হচ্ছে। পুলিশের তিনটি টিম আলাদাভাবে তাকে খুঁজতে কাজ করছে। করোনা আক্রান্ত হয়ে এভাবে পালিয়ে থাকার কারণে ওই এলাকার মানুষের মধ্যে আতঙ্ক বিরাজ করছে।

তবে ঠিকানা সঠিক কিনা তা নিয়ে পুলিশের সন্দেহ আছে। ডিএমপির উত্তরা বিভাগের উপ-কমিশনার নাবিদ কামাল শৈবাল বলেন, ঠিকানা সঠিক থাকলে মানুষ থাকবে। হয় সে বাসায় থাকবে, না হয় হাসপাতালে। তবে পুলিশ ঠিকানা অনুযায়ী তাকে না পেয়ে ওই এলাকা লকডাউন করেনি।

/এআরআর/এমআর/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
কুমিরের আক্রমণে সন্তানের মৃত্যুর পর ফজিলাকে খুঁজে পেলো পরিবার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ট্রাফিক আইন সবার জন্য সমান, পুলিশ সদস্য হলেও ব্যবস্থা: ডিএমপি কমিশনার
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের