অনলাইনে আদালতের কার্যক্রম চালুর অনুরোধ জানিয়ে আইনজীবীদের চিঠি

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ এপ্রিল ২০২০, ১৫:৫৩আপডেট : ২১ এপ্রিল ২০২০, ১৬:০৬

আদালত

করোনা পরিস্থিতির মধ্যেও অতি জরুরি বিষয় শুনানির জন্য সীমিত পরিসরে এক বা একাধিক বেঞ্চ গঠন করে অনলাইনভিত্তিক আদালতের কার্যক্রম চালুর অনুরোধ জানিয়ে প্রধান বিচারপতিকে চিঠি দিয়েছেন সুপ্রিম কোর্টের ১৪ আইনজীবী।

মঙ্গলবার (২১ এপ্রিল) দুপুরে সুপ্রিম কোর্টের রেজিস্ট্রার জেনারেলের ইমেইলে এ চিঠি পাঠানো হয়েছে।
চিঠি প্রেরক ১৪ আইনজীবী হলেন,  প্রশান্ত কুমার কর্মকার, মোহাম্মদ মশিউর রহমান, কাজী হেলাল উদ্দিন, খন্দকার নাজমুল আহসান, তানজিম আল ইসলাম, এনামুল হক, নুরুল আলম, ওবাইদুর রহমান তারেক, মুজিবুল হক ভুইয়া, এ এইচ ইমাম হাসান, সাবেরা শিপ্রা, মনজুর এলাহী পরাগ, সৈয়দ আবদুল্লাহ আল মামুন খান এবং মমতাজ পারভীন।

চিঠিতে বলা হয়েছে, দেশে করোনা পরিস্থিতির কারণে সাধারণ ছুটির পাশাপাশি সুপ্রিম কোর্টসহ অধস্তন আদালতে ছুটি ঘোষণা করা হয়েছে। করোনা পরিস্থিতির কারণে আদালত বন্ধের কোনও বিকল্প ছিল না। আবার দেশের জনগণের মৌলিক অধিকার লঙ্ঘনের ঘটনায় কোনও প্রতিকারের পথও এ মুহূর্তে খোলা নেই। এছাড়া বিভিন্ন জরুরি বিষয়ে আদালতের দ্বারস্থ হওয়ার সুযোগও বন্ধ। কিন্তু মৌলিক অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে সাংবিধানিক প্রতিকার পেতে এবং অতি জরুরি বিষয়ে শুনানির জন্য সীমিত পরিসরে এক বা একাধিক বেঞ্চ গঠন করা প্রয়োজন। তাই বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্দেশনা মেনে চলা কয়েকটি বেঞ্চ গঠন করে অনলাইনভিত্তিক আদালত কার্যক্রম চালুর অনুরোধ করা হলো। 

/বিআই/এসটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
যেখানে সকালে বারান্দায় এলেই দেখা মেলে জোড়া রংধনুর
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
সরকারি কর্মকর্তাদের বিদেশ সফরের আড়ালে কী
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
গরমে শিশুর সুরক্ষা: সামান্য ভুলও ডেকে আনতে পারে বড় বিপদ
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম