ভাড়াটিয়াকে মারধরের ঘটনায় বাড়িওয়ালাসহ দুজনের জামিন

বাংলা ট্রিবিউন রিপোর্ট
২১ মে ২০২০, ০০:৫৮আপডেট : ২১ মে ২০২০, ০১:০০

আদালত রাজধানীর পুরান ঢাকা চকবাজার এলাকায় ভাড়া না পেয়ে ভাড়াটিয়া ও তার দুই ছেলেকে মারধর করার অভিযোগে দায়ের করা মামলায় গ্রেফতার বাড়িওয়ালাসহ দুজনের জামিন মঞ্জুর করেছেন আদালত। বুধবার (২০ মে) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট বেগম ইয়াসমিন আরা শুনানি শেষে এ আদেশ দেন।
জামিন পাওয়া আসামিরা হলেন, বাড়িওয়ালা রাজু আহমেদ ও তার ভাতিজা দাউদ ইব্রাহিম সোহান।
এদিন চকবাজার থানার মামলায় তদন্ত কর্মকর্তা গ্রেফতারকৃত আসামিদের আদালতে হাজির করে কারাগারে আটক রাখার আবেদন করে। অপরদিকে আসামিদের পক্ষের আইনজীবী জামিনের আবেদন করেন ।শুনানি শেষে বিচারক জামিন মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট সূত্র বাংলা ট্রিবিউনকে এসব তথ্য নিশ্চিত করেছেন।
সূত্র জানায়, শুনানিতে বাদী হাজির ছিলেন। এসময় আসামিকে জামিন দিলে কোনও আপত্তি নেই বলে বিচারককে জানান মামলার বাদী।
উল্লেখ্য, গত ১৯ মে বিকেলে বাড়িওয়ালা রাজু ভাড়াটিয়া হান্নানকে রাস্তায় পেয়ে ভাড়া দাবি করেন। হান্নান দিতে অপারগতা প্রকাশ করেন। তখন বাড়িওয়ালা রাজু ও তার ভাতিজা সোহান মিলে হান্নানকে মারধর করতে থাকেন। খবর পেয়ে ঘটনাস্থলে হান্নানের দুই ছেলে আসলে তাদেরও মারধর করা হয়। ওই ঘটনায় চকবাজার থানায় মামলা দায়ের করেন ভাড়াটিয়া।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
টিভিতে আজকের খেলা ( ৪ জুন, ২০২৬)
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
বিএনপির কর্মী খুন, জামায়াত নেতাসহ ১২ জনের বাড়িতে হামলা-ভাঙচুর
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
মন্ত্রিত্ব ছাড়া দীপেন দেওয়ান লিখলেন ‘বিএনপি আমার শেষ ঠিকানা’
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম