ভার্চুয়াল আদালত নিয়ে ফেসবুকে আইনজীবীদের বিভ্রান্তি না ছড়ানোর নির্দেশ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০২ জুন ২০২০, ১৫:২৮আপডেট : ০২ জুন ২০২০, ১৬:৫৬

সুপ্রিম কোর্ট
ভার্চুয়াল আদালতে মামলা তালিকায় (কজ লিস্ট) আসা বা না আসা নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর ও তথ্যবিহীন স্ট্যাটাস এবং মন্তব্য করার বিষয়ে সতর্ক করেছেন হাইকোর্ট।

মঙ্গলবার (২ জুন) বিচারপতি জাহাঙ্গীর হোসেনের ভার্চুয়াল বেঞ্চে সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি অ্যাডভোকেট এএম আমিন উদ্দিন ও সম্পাদক ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজলের ভার্চুয়াল উপস্থিতিতে এসব নির্দেশনা দেওয়া হয়। পরে সংশ্লিষ্ট বিষয়টি বাংলা ট্রিবিউনকে নিশ্চিত করেন সুপ্রিম কোর্টের আইনজীবী তানজিম আল ইসলাম।  

ভার্চুয়াল কোর্টের অংশগ্রহণকারী আইনজীবীদের মাধ্যমে বিশেষ বার্তায় আদালত তার নির্দেশে বলেন−
১. মামলা ফাইলিংয়ের সময় লিখিত আন্ডারটেকিং এবং সিগনেচার অবশ্যই দিতে হবে। সঙ্গে ইমেইল ও বারের (সমিতির) সদস্য নম্বর উল্লেখ করতে হবে। কেননা, অনেক আবেদনে এসব তথ্য না থাকায় মামলা লিস্টে আসছে না। 

২. ভার্চুয়াল কোর্টে মামলা লিস্টে আসা বা না আসা নিয়ে ফেসবুকে বিভ্রান্তিকর ও তথ্যবিহীন স্ট্যাটাস এবং মন্তব্য করা থেকে বিরত থাকার জন্য সতর্ক থাকতে হবে।

প্রসঙ্গত, গত ২৬ এপ্রিল করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতি এবং দেশজুড়ে সাধারণ ছুটি থাকায় আদালত ব্যবস্থা বন্ধ রেখে ভার্চুয়াল কোর্ট চালুর উদ্যোগ নেয় সুপ্রিম কোর্ট প্রশাসন। এরই ধারাবাহিকতায় প্রধান বিচারপতি মামলা শুনানির জন্য বেশ কয়েকটি বেঞ্চ গঠন করে দেন।

/বিআই/এসটি/এমএমজে/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
ফ্রিল্যান্সারদের আয় থেকে সাড়ে ৭ শতাংশ কর কাটা নিয়ে যা বলছে এনবিআর 
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
কনটেন্ট ক্রিয়েটরদের আয়ে ৭.৫% কর নেওয়ার অভিযোগ, স্পষ্ট করার দাবি সারজিসের
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
ভাতের সঙ্গে জমবে মজাদার সরষে সবজি
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
মার্কিন যুদ্ধবিরতি প্রত্যাখ্যান হিজবুল্লাহর, চলছে ইসরায়েলি হামলা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে