শিল্পীর আইডি হ্যাকের অভিযোগে হ্যাকার রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৫ জুন ২০২০, ১৮:৪৫আপডেট : ০৫ জুন ২০২০, ১৯:৩৭

শিল্পীর আইডি হ্যাকের অভিযোগে হ্যাকার রিমান্ডে সংগীত শিল্পী সিনা হাসানের ফেসবুক আইডি হ্যাক করার অভিযোগে এক হ্যাকারের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। গ্রেফতার মো. মামুন অর রশিদ ইভানকে একদিনের রিমান্ডে পাঠানো হয়েছে।

শুক্রবার (৫ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট তোফাজ্জল হোসেন শুনানি শেষে এই রিমান্ডের আদেশ দেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক আসাদুজ্জামান বিষয়টি নিশ্চিত করেছেন।

আসামি ইভানের বিরুদ্ধে রাজধানীর শেরেবাংলা নগর থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। মামলার তদন্ত কর্মকর্তা আসামিকে আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করেন। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন।

এর আগে বৃহস্পতিবার (৪ জুন) র‌্যাব ইভানকে গ্রেফতার করে। র‌্যাব জানায়, গত বছরের ১৫ আগস্ট সংগীতশিল্পী সিনা হাসানের আইডি হ্যাক করে ইভান। এই বিষয়ে গত ২০ মে একটি অভিযোগ দেন ভুক্তভোগী। এরই ধারাবাহিকতায় রাজধানীর শেরেবাংলা নগরের নিউরো সায়েন্স হাসপাতালের সামনে থেকে র‌্যাবের একটি গোয়েন্দা দল ইভানকে গ্রেফতার করে। তার কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইলে হ্যাক হওয়া আইডি লগইন অবস্থায় পাওয়া যায়।

/টিএইচ/এনএস/এমওএফ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
শেষ মুহূর্তেও একে অপরকে শক্ত করে জড়িয়ে ধরেছিলেন তারা
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
ছোট ছেলে শ্বশুরবাড়ি, বড় ছেলের ঘরের মেঝে খুঁড়ে মায়ের লাশ উদ্ধার
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
‘শাহজালালে হাজিদের লাগেজ কেটে চুরির অভিযোগ সঠিক নয়’
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের