দুই মাদক কারবারি রিমান্ডে

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০৭ জুন ২০২০, ১৭:২৬আপডেট : ০৭ জুন ২০২০, ১৭:২৭

রিমান্ড রাজধানীর মিরপুরের দিয়াবাড়ী এলাকা থেকে বিপুল পরিমাণ মাদকসহ গ্রেফতারকৃত দুই মাদক কারবারির একদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। রবিবার ( ৭ জুন) ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোর্শেদ আল মামুন ভুঁইয়া শুনানি শেষে এ আদেশ দেন। রিমান্ডপ্রাপ্তরা হলেন মিজান মিয়া ও আশরাফুল আলম
এদিন দুপুরে শাহআলী থানায় মাদক আইনে করা মামলার সুষ্ঠু তদন্তের প্রয়োজনে তাদের ৭ দিনের রিমান্ড আবেদন করে আদালতে হাজির করে সংশ্লিষ্ট থানা পুলিশ। শুনানি শেষে বিচারক একদিনের রিমান্ড মঞ্জুর করেন। আদালতের সংশ্লিষ্ট থানার সাধারণ নিবন্ধন কর্মকর্তা পুলিশের উপ-পরিদর্শক মোকবুল হোসেন এসব তথ্য নিশ্চিত করেছেন।
শনিবার (৬ জুন) ভোরে র‌্যাব-৪ এর উপ-অধিনায়ক মেজর মো. রকিবুল হাসান এবং সিনিয়র সহকারী পুলিশ সুপার সাজেদুল ইসলাম সজলের নেতৃত্বে একটি দল রাজধানীর দারুস সালাম থানাধীন দিয়াবাড়ী এলাকায় অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে ৫৯ বোতল ফেনসিডিল ও এক কেজি গাঁজা উদ্ধার হয়। পাশাপাশি মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাকও জব্দ করা হয়। ওই ঘটনায় পরবর্তীতে তাদের বিরুদ্ধে শাহ আলী থানায় মাদক আইনে একটি মামলা দায়ের করা হয়।

/টিএইচ/এমআর/
সম্পর্কিত
সর্বশেষ খবর
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
কিছু টিপস মেনে চললেই গরমে ত্বক সুন্দর রাখা যায়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
সত্যি কি বাংলাদেশের শ্রমিকদের জোরপূর্বক কাজ করানো হয়
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
জয়পুরহাটে বজ্রাঘাতে প্রাণ হারালেন ২ জন
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
শিশু রামিসা হত্যা মামলার যুক্তিতর্ক আজ, জানা যাবে রায়ের তারিখ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
করদাতাদের জন্য ‘মাস্টারপ্ল্যান’, ২০৩১ পর্যন্ত করমুক্ত আয়ের সীমা কত হচ্ছে জানুন
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম