পুলিশ হেফাজতে আসামির মৃত্যু: জামিন মেলেনি এসআই জাহিদের

বাংলা ট্রিবিউন রিপোর্ট
১২ জুন ২০২০, ০৩:৩০আপডেট : ০১ জুলাই ২০২০, ১১:২০

পুলিশ হেফাজতে আসামির মৃত্যু: জামিন মেলেনি এসআই জাহিদের পুলিশ হেফাজতে জনি নামের এক আসামিকে নিহতের ঘটনায় দায়ের করা মামলায় তৎকালীন পল্লবী থানার পুলিশের উপ-পরিদর্শক (এসআই) জাহিদুর রহমান জাহিদের জামিনের আবেদন নামঞ্জুর করেছেন আদালত। বৃহস্পতিবার (১১ জুন) ঢাকা মহানগর দায়রা জজ কে এম ইমরুল কায়েশের ভার্চুয়াল আদালত শুনানি শেষে এই আদেশ দেন।
জাহিদের পক্ষে আইনজীবী ফারুক আহম্মেদ জামিন শুনানি করেন। তিনি এই তথ্য নিশ্চিত করে বলেন, ‘বর্তমানে মামলাটি যুক্তিতর্ক উপস্থাপন শুনানির পর্যায়ে রয়েছে।’
জাহিদ ছাড়া মামলায় অপর আসামিরা হলেন, রাশেদুল ইসলাম (উপ-পরিদর্শক), কামরুজ্জামান মিন্টু (সহাকারী উপ-পরিদর্শক), পুলিশের সোর্স রাশেদ ও সুমন।
মামলার বিবরণ থেকে জানা যায়, ২০১৪ সালের ৭ আগস্ট পুলিশ হেফাজতে নির্যাতন করে জনিকে মারার অভিযোগ এনে ঢাকা মহানগর দায়রা জজ আদালতে মামলা করেন নিহতের ভাই ইমতিয়াজ হোসেন রকি। ওইদিন আদালত মামলাটি গ্রহণ করে বিচার বিভাগীয় তদন্তের নির্দেশ দেন। এরপর ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি বিচার বিভাগীয় তদন্ত শেষে পাঁচ জনকে অভিযুক্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করা হয়। ২০১৬ সালের ১৭ এপ্রিল এসআই জাহিদসহ পাঁচ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করেন আদালত। মামলায় মোট ২৬ জন সাক্ষীর মধ্যে ২৪ জনের সাক্ষ্য গ্রহণ করেছেন আদালত।

/টিএইচ/এনএস/এপিএইচ/
সম্পর্কিত
সর্বশেষ খবর
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
৩০০ ফিটে প্রাইভেটকারের ধাক্কায় চীনা নাগরিকের মৃত্যু
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
নৌবাহিনী পরিচালিত ডকইয়ার্ডে নির্মিত ফ্লোটিং ক্রেন যুক্ত হলো নৌবহরে
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
জিয়াউর রহমানের আদর্শ গণতন্ত্র ও ন্যায়বিচার প্রতিষ্ঠার পথ দেখায়: আইনমন্ত্রী
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
রেললাইনে আটকে গেলো মাইক্রোবাস, ট্রেনের ধাক্কায় পুকুরে
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের