করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন ভোলার জেলা জজ

বাংলা ট্রিবিউন রিপোর্ট
০১ জুলাই ২০২০, ২১:১৮আপডেট : ০১ জুলাই ২০২০, ২২:৪২

করোনামুক্ত হয়ে বাড়ি ফিরলেন ভোলার জেলা জজ করোনায় আক্রান্ত ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বুধবার (১ জুলাই) ফুলেল শুভেচ্ছা জানিয়ে তাকে হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হয় বলে জানান আইন মন্ত্রণালয় তথ্য কর্মকর্তা ড. মো. রেজাউল করিম। এর আগে গত ৩০ জুন মাহমুদুল হকের করোনা পরীক্ষার ফলাফল নেগেটিভ আসায় আজ তাকে রিলিজ দেওয়া হয়।

ভোলার জেলা ও দায়রা জজ এবিএম মাহমুদুল হক কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে ভোলায় বাসা থেকেই চিকিৎসা নিচ্ছিলেন। কিন্তু গত ২১ জুন শ্বাসকষ্ট বাড়ায় আইনমন্ত্রী আনিসুল হকের নির্দেশে তাকে বিমান বাহিনীর হেলিকপ্টারে করে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ইউনিভার্সেল মেডিক্যাল কলেজ হাসপাতালের কোভিড সেন্টারে ভর্তি করা হয়।

এরপর মন্ত্রীর নির্দেশে আইন সচিব গোলাম সারওয়ার ও বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস অ্যাসোসিয়েশনের মহাসচিব বিকাশ কুমার সাহা সার্বক্ষণিক তার চিকিৎসার খোঁজ নিচ্ছিলেন। তারা মন্ত্রীকে রেজাউল করিমের শারীরিক অবস্থা সম্পর্কে নিয়মিত অবহিত করতেন।

ভোলার জেলা জজ সুস্থ হয়ে বাড়ি ফেরায় আইনমন্ত্রী আনিসুল হক বলেন, ‘তার মতো করোনাভাইরাসে আক্রান্ত অন্য সব বিচার বিভাগীয় কর্মকর্তা-কর্মচারীরা যাতে ভাইরাসকে পরাজিত করে সুস্থ হয়ে বাড়ি ফিরতে পারেন। তারা সুস্থ হয়ে আবারও নিজ নিজ কর্মস্থলে ফিরে গিয়ে জনগণের সেবায় আত্মনিয়োগ করবেন বলে আশা রাখি।’

ইউনিভার্সেল হাসপাতালে ক্রিটিক্যাল কেয়ার স্পেশালিস্ট ডা.মোহাম্মদ আব্দুল হান্নান, ডা. মেহেদী হাসান এবং বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. গৌতম সেনের তত্ত্বাবধানে ভোলার জেলা জজ চিকিৎসাধীন ছিলেন। বাসায় ফিরে ডাক্তারের পরামর্শ অনুযায়ী তিনি ১৪ দিনের হোম কোয়ারেন্টিনে থাকবেন।

/বিআই/এনএস/
সম্পর্কিত
সর্বশেষ খবর
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
নতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
শিশু রামিসা হত্যা মামলানতুন নাম জড়ানোর চেষ্টা বিচার বিলম্বের কৌশল: ডিএমপি কমিশনার
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
মূল্যস্ফীতির চাপ কমেনি, ব্যাংক খাতের প্রকৃত সংকটও রয়ে গেছে: সিপিডি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
হতাশা থেকে আত্মহত্যা বাংলাদেশ ব্যাংকের অতিরিক্ত পরিচালকের, ধারণা পুলিশের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী